যানবাহনের ফিটনেস টেস্টিং সেন্টার বাড়াতে বিআরটিএকে হাইকোর্টের নির্দেশ
গণপরিবহণের ফিটনেস যাচাই করতে হাইকোর্ট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কে দুই মাসের মধ্যে ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
সোমবার পর্যন্ত সময় চান প্রবাসী কল্যাণ মন্ত্রী
দেশে আটকে থাকা প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে ফিরিয়ে নেওয়ার বিষয়ে চলমান সংকট নিরসনে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
নদী ভাঙনের মুখে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট
তীব্র স্রোতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। গত রবিবার বিকেল থেকে শুরু হওয়া এ ভাঙনে হুমকির মুখে পড়েছে তিন নম্বর ফেরিঘাট এবং পাশের সিদ্দিক কাজীরপাড়া গ্রাম।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
ঢাকা দক্ষিণের প্রধান সমস্যা কুকুর?
‘ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তাভাবনা করছি’- গত ৩০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
পাটকল শ্রমিক-আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে খুলনার দিঘলিয়ায় ১৪৪ ধারা
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে একই জায়গায় দুটি সংগঠন সমাবেশের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পাটকল শ্রমিকদের পূর্বনির্ধারিত কর্মসূচির জায়গায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশ ডাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪৪ জন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সৌদি আরবে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের বিশৃঙ্খলা করার পরিবর্তে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
মেট্রোরেল কর্মীদের জন্য গাবতলী ও উত্তরায় করোনা ফিল্ড হাসপাতাল উদ্বোধন
কোভিড ব্যবস্থাপনা আরও উন্নত করে রাজধানীর গাবতলী ও উত্তরার পঞ্চবটী কনস্ট্রাকশন ইয়ার্ডে দুটি আইসোলেশন সেন্টার (ফিল্ড হাসপাতাল) নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন
করোনা ভ্যাকসিন সমবণ্টনে বাংলাদেশসহ ১৫৬ দেশের চুক্তি
করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর তা বিশ্বব্যাপী দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে বণ্টনের লক্ষ্যে একটি চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশসহ ১৫৬টি দেশ।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
পাওয়া গেলো মিনু মমতাজের পরিবারের খোঁজ, দাফন আজ
করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মিনু মমতাজ। দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অবশেষে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন
সাহেদসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে আজ বুধবার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে দুদকের তিন সদস্যের দলের অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদনক্রমে মামলাটি করা হয়।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করে সৌদিপ্রবাসীদের বিক্ষোভ
সৌদি আরবে ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে তৃতীয় দিনের মতো আজ বুধবারও বিক্ষোভ করছেন সৌদিপ্রবাসীরা।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশে ৪ প্রকল্পে চীনের ২.৪ বিলিয়ন ডলার ঋণ
করোনা মহামারির কারণে দেশের উন্নয়ন প্রকল্পগুলো গতি হারিয়েছে। তবে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আশা করছে, চলতি অর্থবছরে চীনের সঙ্গে হওয়া ঋণ চুক্তির ফলে চারটি প্রকল্প খুব দ্রুতই আবার গতি ফিরে পাবে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৭ পূর্বাহ্ন
৪ অক্টোবর থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
সারা দেশে আগামী ৪ অক্টোবর থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। শহর ও গ্রামে এক লাখ দুই হাজার স্থায়ী কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
কক্সবাজার পৌর মেয়রের শ্যালক মিজানুরের ৪ কোটি টাকা জব্দ
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবর রহমানের শ্যালকের ব্যাংক অ্যাকাউন্টে থাকা চার কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকালে পরিচয় গোপন রাখার শর্তে দুদকের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন
করোনামুক্ত হলেন সিলেটের মেয়র আরিফুল
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী করোনামুক্ত হয়েছেন। আজ বুধবার সকালে তার ব্যক্তিগত সহকারী সোহেল আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৪ পূর্বাহ্ন
কক্সবাজারে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন
প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে সৌদি সরকারকে বাংলাদেশের অনুরোধ
করোনাভাইরাসের কারণে আটকা পড়া বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ইকামা ও ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৫ অপরাহ্ন
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দূষণে চট্টগ্রামে ৩০ বছরে ৩০ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা
চট্টগ্রাম ও কক্সবাজারে নির্মিতব্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দূষণে আগামী ত্রিশ বছরে ত্রিশ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে এনার্জি ও বায়ু নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৯ অপরাহ্ন
সৌদি এয়ারলাইনস যে কয়টি ফ্লাইট চাইবে, অনুমোদন দেওয়া হবে: বেবিচক চেয়ারম্যান
প্রবাসীদের ফিরে যাওয়ার সুবিধার্থে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস যে কয়টি ফ্লাইট চাইবে, তার অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ অপরাহ্ন