কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০২০, ১২:০৯ অপরাহ্ন

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মো. সোহরাব হোসাইন। এর মধ্যে দিয়ে তিনি কমিশনের ১৪তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

দেশে শিগগির করোনা ভ্যাকসিনের ট্রায়াল হবে: স্বাস্থ্য সচিব

দেশে খুব দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল হবে এবং এর প্রক্রিয়া দুই দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন

কার্যাদেশের ৫ মাসেও শুরু হয়নি সিঙ্গাইর-সিরাজপুর সড়কের মেরামত

খানাখন্দে ভরা সিঙ্গাইর-সিরাজপুর সড়ক মেরামতে পাঁচ মাস আগে কার্যাদেশ দেওয়া হলেও সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়নি। কাজ শুরু করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার পত্র দিয়েও লাভ হচ্ছে না।
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে নিয়ে ৭ ফুট দৈর্ঘ্য ৩ ফুট প্রস্থের কবিতার বই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি কবিতার বই তৈরি করেছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের এক তরুণ। বইটিতে রয়েছে ১০০টি কবিতা।
২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

তিস্তার পানি বণ্টনে ভারতের সঙ্গে আলোচনায় অগ্রগতি: কাদের

তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

দেশে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ৫ হাজার

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৭০৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে দাঁড়াল।
২১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৪টি ছোট ফেরি চলছে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৪টি ফেরির মধ্যে চারটি ছোট ফেরি চলাচল করছে। আজ সোমবার সকাল ৬টা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুইটি ও মাদারিপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে দুইটি ফেরি চালু হয়। এরপর থেকেই ফেরিগুলো পারাপার শুরু করেছে। ফেরি চালাতে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি সময় লাগছে। শিমুলিয়া ঘাটে ৬০টির মতো যানবাহন পারাপারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
২১ সেপ্টেম্বর ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

১৯ কোটি টাকার রাস্তা নষ্ট হলো ৭ দিনেই

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গন্নাবাজার হয়ে ডাকবাংলো যাওয়ার রাস্তাটি থেকে নির্মাণের সাত দিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। সম্প্রতি তৈরি এ রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ কোটি টাকা।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন

সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন, নিরাপত্তা পরিষদে বাংলাদেশের চিঠি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি লিখেছে নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশন। গত ১৫ সেপ্টেম্বর এ চিঠি লেখা হয়।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ প্রবাসী শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ প্রবাসী শ্রমিককে কারাগার থেকে মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

নাটোরে আ. লীগ নেতা-মুক্তিযোদ্ধা আয়নাল হক হত্যা মামলায় ২ জনের ফাঁসি

১৮ বছর পর নাটোরের বড়াইগ্রামে আলোচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক তালুকদার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ রোববার ঘোষিত রায়ে দুই জনের ফাঁসি ও দশ হাজার এক টাকা করে জরিমানা এবং বাকি ১১ জনকে খালাসের নির্দেশ দিয়েছেন আদালত।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

সাভারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, সন্দেহভাজন পলাতক

সাভারে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে হত্যা করেছেন স্থানীয় যুবক মিজানুর।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন

কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ রিমান্ডে

নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

গুলশানে স্পা ও পার্লার থেকে গ্রেপ্তার ২৮

রাজধানীর গুলশান এলাকার একটি স্পা এবং একটি পার্লার থেকে ‘অসামাজিক কার্যকলাপে’র অভিযোগে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

দেশে আবারও করোনা সংক্রমণের আশঙ্কা জাতীয় পরামর্শক কমিটির

পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের আক্রমণ দেখা যাচ্ছে উল্লেখ করে, বাংলাদেশেও পুনরায় সংক্রমণের আশঙ্কার কথা জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন

করোনা পরীক্ষায় অ্যান্টিজেন কিটের অনুমোদন

আমলাতান্ত্রিক জটিলতা পার করে শেষ পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে সরকার।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় এক শিল্পপতি ও ৪ জেলা পরিষদ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের মামলা

কুষ্টিয়ায় মার্কেট ভেঙে জমি দখলের অভিযোগে এক শিল্পপতিসহ জেলা পরিষদের চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৭ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পিআইবি পরিচালক ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ফ্লাইওভারের ঢালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া নিহত হয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন