অগ্রিম টাকা দিয়ে ভ্যাকসিন বুকিং করা দরকার: জাতীয় পরামর্শক কমিটি

করোনাভাইরাসের ভ্যাকসিন দ্রুত পেতে সরকারকে অগ্রিম টাকা জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে আহমদ শফীকে

হাটহাজারী মাদরাসা নামে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের পদ ছেড়ে দেওয়া হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

ময়লার ভাগাড়ে দুর্বিষহ জনজীবন

পূর্বে হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কিবরিয়া অডিটোরিয়াম ও আনসার ভিডিবি ক্যাম্প। পশ্চিমে জেলা আধুনিক স্টেডিয়াম। উত্তর ও দক্ষিণে জনবসতি। এর মাঝখানে বাইপাস সড়কের দুই পাশে ফেলা হচ্ছে পুরো শহরের ময়লা-আবর্জনা। আবর্জনার স্তূপ ও দুর্গন্ধের কারণে ওই এলাকা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নারায়ণগঞ্জ শহরের একটি মসজিদে পানির পাইপ লাইন পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৬০) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় মসজিদের মুয়াজ্জিন সোলাইমান হোসেন (৪০) আহত হন।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ১৫৪১, পরীক্ষা ১২৭৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৮৮১ জন।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন

আজও পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সীমিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজও যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যে কারণে পণ্যবাহী যানবাহনগুলোকে পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিইউতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে হাসিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন

হাটহাজারী মাদরাসা থেকে শফীর পদত্যাগ

হাটহাজারী মাদরাসা নামে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি, নকশা সংশোধনের নির্দেশ

নির্মাণে ত্রুটি পেয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষকে এর নকশা সংশোধন করতে বলা হয়েছে। মূল সেতু প্রকল্পের কর্মকর্তারা বলছেন, রেললাইন যে উচ্চতায় হচ্ছে, তাতে সড়ক দিয়ে সেতুতে ওঠার সময় লরি আটকে যাবে।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের সদর উপজেলায় একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতাকর্মীকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কারখানার চার পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিকাশ অ্যাকাউন্ট নম্বরের ছবি তুলে প্রতারকদের হাতে তুলে দেয় একটি চক্র

মোবাইল ব‍্যাংকিং বিকাশের বিভিন্ন দোকান থেকে কৌশলে গ্রাহকদের হিসাব নম্বরের ছবি তুলে প্রতারক চক্রের কাছে পৌঁছে দেয় একটি চক্র। এজন্য মাঠে কাজ করে প্রতারক চক্রের নির্ধারিত এজেন্ট।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম ও লালমনিরহাটে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদীর পানি। আজ শুক্রবার সকাল ৬টা থেকে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার এবং লালমনিরহাটে ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিসিএস ছাড়া সরকারি সব চাকরিতে বয়সে ছাড়

সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৯ অপরাহ্ন

কক্সবাজারে হাতির অভয়ারণ্যের ২৫ একর বনভূমি দখলমুক্ত

কক্সবাজার জেলা প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে দখলকৃত বন বিভাগের মালিকানাধীন প্রায় ২৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

হাটহাজারী মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা হিসেবে পরিচিত আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৩ কারণে বিস্ফোরণ: জেলা প্রশাসনের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে বিস্ফোরণের জন্য তিনটি কারণ উল্লেখ করেছে তদন্ত কমিটি। এগুলো হলো- গ্যাসের পাইপলাইনের লিকেজ, মসজিদে থাকা বিদ্যুৎ সংযোগের স্পার্ক ও যৌথভাবে তিতাস ও মসজিদ কমিটির অবহেলা।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন

ইউএনও ওয়াহিদা শঙ্কামুক্ত: ডা. বদরুল হক

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৫ অপরাহ্ন

প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. দীন মোহাম্মদ কোয়ারেন্টিনে

রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশের প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ হোম কোয়ারেন্টিনে আছেন।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০২ অপরাহ্ন

আগে মমতা ও সততা, এরপর দক্ষতা: ড. মোহাম্মদ সাদিক

সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি তরুণ ও চাকরিপ্রার্থীদের যে আস্থা তা ধরে রাখার আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। যারা সরকারি চাকরি করছেন তাদের মানুষের সেবা করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘সরকারি চাকরি বা দেশসেবার জন্য তিনটি জিনিস দরকার- মমতা, সততা ও দক্ষতা। তবে, প্রথম দুটি থাকলে দক্ষতা এমনিতেই তৈরি হয়ে যাবে। আর মানুষের জন্য মমতা না থাকলে, সততা না থাকলে শুধু দক্ষতা দিয়ে দেশ ও মানুষের বেশি কাজে আসে না।’
১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:১১ অপরাহ্ন