মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

মা ইলিশের নিরাপদ বিচরণ ও ডিম ছাড়ার জন্য আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরের মোহনা এবং ইলিশ চলাচলকারী নদনদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:০৯ অপরাহ্ন

বরফের দাম বাড়ায় ক্ষোভ, কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বেচা-কেনা বন্ধ

কক্সবাজারে বরফ কল মালিকেরা বরফের দাম কয়েকগুণ বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন মাছ ব্যবসায়ী ও মাছ ধরার ট্রলার মালিকেরা। প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় মাছের সবচেয়ে বড় মোকাম মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বেচা-কেনা বন্ধ ছিল।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৪১ অপরাহ্ন

করোনায় কুমিল্লা মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. ওবায়দুর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান মারা গেছেন।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ দায়ী: তিতাস

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের কাছে ও নিচে মসজিদ কমিটি অনুমোদনহীন মসজিদের ভিত্তি স্থাপন করলে পাইপ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে তিতাস। এছাড়াও মসজিদ কমিটি মসজিদের ভেতর গ্যাসের গন্ধ পাওয়ার পরও কোনো গুরুত্ব না দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:২৮ অপরাহ্ন

কুকুর অপসারণ বন্ধে জয়া আহসান ও ২ সংগঠনের হাইকোর্টে রিট

রাজধানীর বেওয়ারিশ কুকুর স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিনেত্রী জয়া আহসান এবং দুই প্রাণী কল্যাণ সংগঠন (অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার) যৌথভাবে জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:০৬ অপরাহ্ন

কুলসুমের মৃত্যু: রিক্রুটিং এজেন্সি মালিকসহ গ্রেপ্তার ২

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কিশোরী উম্মে কুলসুমকে পাঠানোর ঘটনায় রিক্রুটিং এজেন্সি মালিকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ৯ আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে মারা যায় নির্যাতনের শিকার কুলসুম।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬ অপরাহ্ন

সাবেক কাউন্সিলর নোবেলের সোয়া ২১ কোটি টাকা জব্দ করেছে দুদক

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলের তৃতীয় দফায় আরও ৪২ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে তিন দফায় নোবেলের মোট ২১ কোটি ২২ লাখ টাকা এবং চারটি ফ্লাট জব্দ করলো দুদক।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯ অপরাহ্ন

সরকারের নানামুখী উদ্যোগে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে: বাণিজ্য মন্ত্রণালয়

সরকারের নানামুখী উদ্যোগের কারণে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার শপথ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিজস্ব উদ্যোগেই ‘শুদ্ধাচার’ ও এর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন

রোগী সংকটে ৩ কোভিড-১৯ হাসপাতালের কার্যক্রম বাতিল

করোনা রোগী সংকটের কারণে রাজধানীর তিন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের করোনা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা, ‘অনুতপ্ত’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন বলেছেন, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগেই বাংলাদেশকে অবহিত না করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই ‘অনুতপ্ত’।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন

বোমার ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টাকারী ৩ দিনের রিমান্ডে

গাজীপুরে চান্দনা চৌরাস্তায় প্রাইম ব্যাংক লিমিটেডে বোমা নিয়ে টাকা লুটের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল নিয়ে অনিশ্চয়তা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ও মাদারিপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে ১৬টি ফেরি চলাচলই বন্ধ আছে। লৌহজং চ্যানেলে ড্রেজিং করে নাব্যতা ফেরানোর আশায় কর্মকর্তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। এদিকে, ফেরি চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন এই রুটের যাত্রীরা।
১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৫৯৩, পরীক্ষা ১৩৬৭৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৮৫৯ জন।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন

সৌদিগামী ফ্লাইট পরিচালনার অনুমতি এখনো পায়নি বিমান

শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সে অনুযায়ী সৌদিগামী যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, সৌদি কর্তৃপক্ষ এখনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

সাবেক এমপি আউয়ালের জামিন কেন বাতিল নয়: হাইকোর্ট

পিরোজপুর-১ আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন

পেঁয়াজ আমদানিতে নূন্যতম এলসি মার্জিন রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

পেঁয়াজ আমদানিতে নূন্যতম এলসি মার্জিন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে ব্যাংক।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

মুঠোফোনের আইএমইআই নম্বর জালিয়াতি চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার ডিভাইস ও চোরাই মুঠোফোনসহ একটি সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন

সুন্দরবন পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস মহামারির কারণে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। দীর্ঘদিন ভ্রমণ বন্ধ থাকায় বন্ধ হওয়ার উপক্রম শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। ফলে অর্থাভাবে এ খাতে নিযুক্ত শ্রমিকরাও দিশেহারা।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন