পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল সীমিত হওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন
আদম শুমারিতে পৃথকভাবে তথ্য সংগ্রহ ও উপস্থাপনের দাবি দলিত জনগোষ্ঠীর
আদম শুমারিতে পৃথকভাবে তথ্য সংগ্রহ ও উপস্থাপনের দাবি জানিয়েছে দলিত জনগোষ্ঠী। আজ বৃহস্পতিবার সকালে বরিশালে অশ্বিনী কুমার হলের অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানায়।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪২ পূর্বাহ্ন
নিয়োগ পরীক্ষা শুরুর অপেক্ষায় তারুণ্য
লকাডউন ও কোভিড-১৯ এর কারণে সরকারি নিয়োগ পরীক্ষাগুলো প্রায় সাত মাস ধরে বন্ধ আছে। ফলে, একদিকে যেমন সরকারি অনেক পদ শূন্য, অন্যদিকে বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন লাখো তরুণ।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন
লালমনিরহাট ও কুড়িগ্রামে আবারও বন্যা
চতুর্থদফা বন্যার কবলে পড়েছেন লালমনিরহাট ও কুড়িগ্রামের নদী অঞ্চলের বাসিন্দারা। টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো। রোপা আমন ও সবজির খেত এখন পানির নিচে। বাড়ি-ঘর ছেড়ে অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে।
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন
ই-ক্যাবের সদস্য বিক্রেতাদের থেকে অনলাইনে কম দামে পেঁয়াজ পাবেন মধ্যবিত্ত ক্রেতারা
অনলাইন শপের মাধ্যমে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় দেশের স্বনামধন্য গ্রোসারি ই-কমার্স শপগুলো কম মূল্যে আমদানিকৃত পেঁয়াজ বিক্রির সুযোগ পাবে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৭ অপরাহ্ন
ভারত ১০০০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠানোর অনুমতি দিতে পারে
বাংলাদেশে অন্তত এক হাজার ট্রাক পেঁয়াজ পাঠাতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৯ অপরাহ্ন
বিএম কলেজে সশস্ত্র হামলা, কম্পিউটার অপারেটরকে কুপিয়ে আহত
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগে সশস্ত্র হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। হামলায় ওই বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করেছে তারা।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
আরও ৬ দেশে শ্রমিক পাঠাবে বাংলাদেশ
বিকল্প শ্রমবাজার হিসেবে সরকার আরও ৬টি নতুন দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৮ অপরাহ্ন
অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বিমানের
আগামী মাস থেকে সিলেট-লন্ডন-সিলেট রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০০ অপরাহ্ন
নিখোঁজের ১০ দিন পর বিরল সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরলে ভারতের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছে এক যুবকের পাঁচ টুকরো হওয়া মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
বোমার ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টা, আটক ১
গাজীপুরে ব্যাংকে বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে লুটের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরে প্রাইম ব্যাংক লিমিটেডের চান্দনা চৌরাস্তা শাখা থেকে আবু বকর সিদ্দিক (৩০) কে আটক করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪০ অপরাহ্ন
খিচুড়ি নিয়ে সংবাদ বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের কাজ: প্রতিমন্ত্রী
রান্না করা খাবার হিসেবে বাচ্চাদের খিচুড়ি দেওয়ার জন্য কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে গণমাধ্যমে পরিবেশিত সংবাদের সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৬ অপরাহ্ন
লঞ্চে নারীর মরদেহ: হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পারাবত-১১ লঞ্চের কেবিনের যাত্রী জান্নাতুল ফেরদৌস লাবনীর হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৫২ অপরাহ্ন
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসায় এরদোয়ান
নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় দেয়ায় বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
সাভারে আরও ১০০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
সাভারে বিভিন্ন বাসাবাড়িতে নেওয়া আরও এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর আগে গত বুধবার আশুলিয়ার জহরচান্দা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এক হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
২ মাসে নিবন্ধন অধিদপ্তরের আয় ১২৬৪ কোটি ৭৫ লাখ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকার পরও গত জুলাই ও আগস্ট মাসে এক হাজার ২৬৪ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা আয় করেছে নিবন্ধন অধিদপ্তর। এই দুই মাসে দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে মোট পাঁচ লাখ ৩৬ হাজার ৪৩৭টি দলিল নিবন্ধিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:২৪ অপরাহ্ন
বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর
দীর্ঘ ২৮ বছর পর ভারতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হতে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার রায় জানানো হবে বলে জানিয়েছেন লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫ অপরাহ্ন
গোপালগঞ্জে বোমা উদ্ধার মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি পুনরায় শুরু
২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্সের পুনরায় শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৯ অপরাহ্ন
সরকারি ক্রয়ে রাজনৈতিক প্রভাব, ই-জিপির সুফল মিলছে না: টিআইবি
সরকারি ক্রয়ে ই-জিপি (ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) প্রবর্তনের ফলে ক্রয় প্রক্রিয়া সহজ হলেও দুর্নীতি নিয়ন্ত্রণ ও কাজের মানন্নোয়নে এর কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, যোগসাজশ, সিন্ডিকেট এখনো কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
মধুপুরে বন বিভাগের বিট অফিস ঘেরাও
জবরদখলকৃত বনভূমি উদ্ধারের নামে মধুপুরে গারো নারীর কলার বাগান কেটে নষ্ট করার প্রতিবাদে আজ বুধবার টাঙ্গাইল জেলার মধুপুরে দোখালা ফরেস্ট বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীরা।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:২৯ অপরাহ্ন