নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যা, আটক ৩
নারায়ণগঞ্জের সদর উপজেলায় বেলাল মিয়া (৩০) নামে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। গতকাল দিনগত রাতে উপজেলার বক্তাবলী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অভিনেতা মহিউদ্দিন বাহার (৭৩) মারা গেছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১০ পূর্বাহ্ন
তিতাস শুধু নদী নয়, ‘দুর্নীতি’রও নাম
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে প্রবাহমান নদী তিতাস। তবে, এই তিতাস শুধু নদী নয়, ‘দুর্নীতি’রও নাম। বলছি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কথা। তাদের সরবরাহকৃত সংযোগের পাইপলাইনে লিকেজ, অবৈধভাবে সংযোগ দেওয়া বা তাদের অনিয়ম-দুর্নীতির কথা নতুন নয়। তবে, সর্বশেষ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পর এ নিয়ে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাসকে নিয়ে জনমনে ঘুরতে থাকে নানা প্রশ্ন।
১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:১৯ পূর্বাহ্ন
রূপালী ব্যাংকের এক নিয়োগ পরীক্ষাতেই ৪ বছর
চার বছরে একজন শিক্ষার্থী স্নাতক শেষ করতে পারেন। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির চার বছর বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের একটি নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। বিশেষ করে মৌখিক পরীক্ষার সাত মাস পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া আড়াই হাজারেরও বেশি প্রার্থী ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:২০ অপরাহ্ন
ডিএসসিসি’র সড়কে ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকাভুক্ত সড়কগুলোতে আজ রোববার থেকে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল করতে পারবে না।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৪ অপরাহ্ন
নিহত বন কর্মকর্তার পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা
চাকরিতে যোগ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় বনদস্যুদের হামলায় নিহত কক্সবাজারের মহেশখালি রেঞ্জের বন কর্মকর্তা ইউছুপ উদ্দিনের পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে বনবিভাগ।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন পৌরসভার দুই বাসিন্দা।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন
জাল এনআইডি তৈরির দায়ে গ্রেপ্তার ইসির ২ কর্মীকে সাময়িক অব্যাহতি
জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর সবুজবাগ ও গুলশান নির্বাচন কমিশন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্প।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৯ অপরাহ্ন
৫৪ শতাংশ গ্রামীণ পরিবারের ইন্টারনেট সুবিধা নেই: সমীক্ষা
সরকারের ডিজিটাল দৃষ্টিভঙ্গি থাকলেও বর্তমানে দেশের ৫৪ শতাংশ গ্রামীণ পরিবারের ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই বলে এক সমীক্ষায় উঠে এসেছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩ অপরাহ্ন
সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের মামলা সিআইডি’র
সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৫ অপরাহ্ন
‘কেবল পোশাক দিয়েই মুক্তমনটা দেখা যায় না’
বোরকা পরা মা ছেলের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। ছবিটি তুলেছিলেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী ফিরোজ আহমেদ। প্রকাশের সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় পক্ষে-বিপক্ষে বিতর্ক-তর্ক এবং কূতর্ক। যা এখনও চলছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের আদেশ স্থগিত
নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণে মারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে প্রাথমিক ব্যয় হিসেবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫ অপরাহ্ন
একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
সারাদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আজ রোববার থেকে শুরু হয়েছে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
ভারতে ১৪৭৫ টন পূজা স্পেশাল ইলিশ রপ্তানির অনুমতি
প্রতিবেশী দেশ ভারতে সীমিত আকারে পূজা স্পেশাল ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নয় ইলিশ রপ্তানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:১৫ অপরাহ্ন
করোনা সংকট মোকাবিলায় স্বল্প সুদে ঋণ পাবেন আইনজীবীরা: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস আইনজীবী বিশেষ করে জুনিয়র আইনজীবীরা প্রাকটিস থেকে বঞ্চিত হয়েছেন। এতে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। তাদের কষ্ট লাঘবে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ন
টাঙ্গাইলে দম্পতি হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রীকে হত্যার দায়ে ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর
পদ্মার করাল গ্রাসে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। ১৩টি ইউনিয়নের মধ্যে নয়টির অধিকাংশ এলাকাই চলে গেছে নদীগর্ভে। অব্যাহত ভাঙনে বসতবাড়ি, ফসলিজমি হারিয়ে নিঃস্ব হয়েছেন লক্ষাধিক পরিবার। ভাঙন ঠেকাতে প্রতিবছরই কোটি টাকা খরচ করে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু তাতে কোন কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙনের হাত থেকে বাঁচতে নদীপাড়ে স্থায়ী বাঁধের দাবি তাদের।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন
লালমনিরহাটে জামালের ‘সেলুন লাইব্রেরি’
লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার ৩০টি গ্রাম বাজারের ৩০টি সেলুন লাইব্রেরি পরিচালনা করছেন কলেজছাত্র জামাল হোসেন। গত এক বছর ধরে জ্ঞানের প্রসারে এই কাজ করছেন জামাল।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
বনানীতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর বনানীর একটি বাসা থেকে লিজা (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
২০২১ সালের মার্চে চালু হবে আখাউড়া-আগরতলা রেলপথ: মন্ত্রী
২০২১ সালের মার্চের মধ্যেই আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল লিংক লাইন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন