বঙ্গবন্ধুকে অবমাননা করে কলাম লেখার অভিযোগে ঢাবি অধ্যাপক চাকরিচ্যুত
পত্রিকায় লেখা কলামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংবিধান অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরিচ্যুত করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
বন্ধ হচ্ছে না বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স
বসুন্ধরার সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি আবারও নবায়ন করা হচ্ছে। ফলে বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্সের ছয়টি থিয়েটার বন্ধ হচ্ছে না।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩০ অপরাহ্ন
করোনাকালে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে কোভিড-১৯ এর কারণে গভীরভাবে ক্ষতিগ্রস্ত অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে চলমান করোনাভাইরাস সঙ্কটের সময় শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৯ অপরাহ্ন
১১ বার খারিজ হলো কাজলের জামিন আবেদন: মনোরম পলক
ডিজিটাল নিরাপত্তা আইনে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে মামলায় জামিন আবেদন আজ আবার খারিজ হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১১ অপরাহ্ন
ওয়াহিদা আইসিইউতেই আছেন, শনিবার মাথার সেলাই কাটার সম্ভাবনা আছে: ডা. বদরুল হক
ইউএনও ওয়াহিদাকে আজ কেবিনে দেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজকে নিউরো সায়েন্সেস হাসপাতালের মেডিকেল বোর্ড বৈঠক করেছে। ওই বৈঠকের সিদ্ধান্তে তাকে এখনই আইসিইউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে না।
৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৩ অপরাহ্ন
পাটকল চালুর দাবিতে খুলনায় হাজারো শ্রমিকের গণমিছিল
অবিলম্বে পাটকল চালু ও আধুনিকায়নের দাবিতে খুলনার খালিশপুরে গণমিছিল কর্মসূচি পালন করেছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। গণমিছিলে অংশ নেন কয়েক হাজার শ্রমিক।
৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১ অপরাহ্ন
স্কুল খোলার পরিবেশ তৈরি হয়নি: সচিব
দেশে এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি হয়নি এবং স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন।
৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪ অপরাহ্ন
সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন কীভাবে প্রকাশ পেল জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন কীভাবে পত্রিকায় প্রকাশ পেল সেটা জানেন না বলে বুধবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৫১ অপরাহ্ন
সাভারে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
সাভারে বিভিন্ন বাসাবাড়িতে নেওয়া এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি।
৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৪০ অপরাহ্ন
সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ২টি অভিযোগপত্র দাখিল
অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রূপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দুইটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৩ অপরাহ্ন
পাটুরিয়া ঘাটের দুর্ভোগ কমছেই না, আটকা ৫ শতাধিক ট্রাক
নাব্যতা সংকটের কারণে, গত সাত দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাড়তি গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ সময়ে প্রতিদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আড়াই হাজার গাড়ি পাড় হলেও এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে তিন হাজার।
৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
বরিশালে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ জন নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং বাকি চারজন পুরুষ।
৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৯ অপরাহ্ন
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী, প্রতিদ্বন্দ্বিতা ৩ প্রার্থীর মধ্যে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেওয়ায় ক্ষমতাসীন দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রধানের পদও শূন্য হয়ে যায়।
৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪ অপরাহ্ন
এনআইডি জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নেওয়া কুষ্টিয়ার যুবলীগ নেতা গ্রেপ্তার
পাঁচ জনের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) জালিয়াতি করে কোটি টাকার জমি হাতিয়ে নেওয়া চক্রের হোতা কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ পাঁচ জনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
ইউএনও ওয়াহিদার উপর হামলায় জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত ও জঘন্য হামলার কারণ ও এর পেছনের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার সাথে যারা জড়িত, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬ অপরাহ্ন
স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে সিনহা হত্যা মামলার ৪ আসামি
মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামি চার পুলিশ সদস্যকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
৪৯ বছর পর স্বীকৃতি পেল বগুড়ার কৈচর বধ্যভূমি
বগুড়া সদর উপজেলার ফাপোর ইউনিয়নে অবস্থিত ২৬ জন শহীদের একটি গণকবরকে আনুষ্ঠানিকভাবে গণকবরের স্বীকৃতি দিল জেলা প্রশাসন। শহীদদের স্মরণে এখানে একটি স্মৃতিসৌধও নির্মাণ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন
বেনাপোল বন্দরে ক্রেন, ফরকলিফট ও নতুন ৫টি শেড নির্মাণের সিদ্ধান্ত
বেনাপোল বন্দরে জরুরিভিওিতে ক্রেন, ফরকলিফট, নতুন পাঁচটি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে। বন্দর ব্যবহারকারী পাঁচ সংগঠনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
শাহজালাল বিমানবন্দরে কোকেন সদৃশ মাদক জব্দ
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির সদস্যরা কোকেন সদৃশ মাদক জব্দ করেছেন। বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে পোশাক রপ্তানির একটি চালান স্ক্রিনিংয়ের সময় এই মাদক ধরা পড়ে।
৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৪১, শনাক্ত ১৮২৭, পরীক্ষা ১৪৭৫৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনে পৌঁছেছে।
৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন