গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি, ১০ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ বুধবার দুপুর পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রলারটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন

হেফাজতে মৃত্যু: ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন, ২ জনের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীর পল্লবী থানায় ২০১৪ সালে পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে দায়ের হওয়া মামলায় তিন পুলিশ সদস্যের যাবজ্জীবন এবং অপর দুই জনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন

৪ পুলিশ সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আদালতে

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। মামলার ১৩ আসামির মধ্যে এই চার জনসহ মোট ১২ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন

প্রবাসীদের ফিরে আসা ‘আশঙ্কাজনক’ নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিদেশে থেকে ফেরত আসা বাংলাদেশি কর্মীর সংখ্যা ‘আশঙ্কাজনক’ নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

ভুয়া কার্যাদেশ দেখিয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে ২২.৫ কোটি টাকা লোপাট

ব্যাংক কর্মকর্তার সঙ্গে আঁতাত করে ভুয়া কার্যাদেশ দেখিয়ে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) থেকে সাড়ে ২২ কোটি টাকা ঋণ পেয়েছেন এক ব্যবসায়ী।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কে এস ফিরোজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমার বর্ষীয়ান অভিনেতা খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (কে এস ফিরোজ)।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন

রফিকুল ইসলাম মিয়া এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। আজ বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন

বন্যাকবলিত এলাকায় আরও বেড়েছে খড়ের দাম, বিপাকে চাষিরা

লালমনিরহাট ও কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকাগুলোতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি আঁটি খড় ছয় টাকা থেকে বেড়ে নয় থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা।
৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন

পাটের দাম কমলেও বেড়েছে উৎপাদন খরচ

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আর বিক্রয়মূল্য কমে যাওয়ায় দিন দিন পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটের কৃষক। তবে পাট চাষে কৃষকদের আগ্রহী করতে কাজ করছে পাট উন্নয়ন অধিদপ্তর।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৭ অপরাহ্ন

শেরেবাংলা নগরের ৯ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের অধীনে প্রায় নয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ওয়েবসাইটে এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪০ অপরাহ্ন

সন্দ্বীপে মেছোবাঘের ছানা উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পিটিয়ে মেরে ফেলার আগমুহূর্তে মেছোবাঘের একটি ছানাকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:১২ অপরাহ্ন

টেকনাফে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে ২ নারী নিহত

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়েছে সাত জন।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

রোহিঙ্গা হত্যার স্বীকারোক্তি দেওয়া মিয়ানমারের ২ সেনা হেগে: প্রতিবেদন

মিয়ানামারের রাখাইনে ২০১৭ সালে সেনা অভিযানে সংখ্যালঘু রোহিঙ্গা হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর, মিয়ানমারের দুই সেনাকে নেদারল্যান্ডসের হেগে নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত দুটি গণমাধ্যম ও একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানায়।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

নারায়ণগঞ্জের সদরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আত্মীয় স্বজনের কাছ থেকে খাবার এনে, হোটেল থেকে কিনে এবং খড়ির চুলায় রান্না করে খেতে হচ্ছে তাদের।
৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আব্দুল হান্নান (৫০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ জনে।
৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৬ অপরাহ্ন

ইউএনও ওয়াহিদাকে কাল কেবিনে দেওয়া হতে পারে: ডা. বদরুল হক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। চিকিৎসকরা জানান, আগের চেয়ে ওয়াহিদার অবস্থার উন্নতি হওয়ায় আগামীকাল তাকে কেবিনে নেওয়া হতে পারে।
৮ সেপ্টেম্বর ২০২০, ০২:২২ অপরাহ্ন

অগ্নিকাণ্ডের সাড়ে ৪ ঘণ্টা পর ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

কেওয়াটখালি পিজিসিডি গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের সাড়ে চার ঘণ্টা পর ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭ অপরাহ্ন

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। এএসআই পদমর্যাদার মো. আব্দুল আলীম মোল্লা গতকাল সোমবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৮ সেপ্টেম্বর ২০২০, ০২:১১ অপরাহ্ন

সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে: কাদের

সরকার পরিবর্তন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে রমনা পার্ক খুলে দিতে হাইকোর্টে রিট

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪১ অপরাহ্ন