ভূমি দখলকারীদের রোষানলে ছিলেন ইউএনও ওয়াহিদা
ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে আঁতাতে একদল ভূমি দখলকারী ঘোড়াঘাটে দখলদারিত্বের রাজত্ব তৈরি করেছিল। স্থানীয়রা জানান, তাদের দাপুটে দখলদারীতে বাধ সাধেন ইউএনও ওয়াহিদা খানম। তিনি সহকারী কমিশনার ভূমি’র (এসিল্যান্ড) অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
তিস্তাপাড়ের বন্যাদুর্গত এলাকায় ১২টি নলকূপ স্থাপনের উদ্যোগ শিক্ষার্থীদের
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বন্যাদুর্গত ও নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকায় ১২টি নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। আদিতমারী উপজেলার সারপুকুর যুব ফোরাম পাঠাগারের শিক্ষার্থীদের উদ্যোগে ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গার বাংলাদেশের সভাপতি রাইসুল মিল্লাতের আর্থিক সহযোগিতায় এসব নলকূপ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে তারা চারটি নলকূপ স্থাপন করেছেন। আরও আটটি স্থাপনের কাজ চলমান।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
ভ্যাপসা গরমে ত্বকের যত্ন
ত্বক মানবদেহের একক বৃহৎ অঙ্গ। শরীরের আবরণ হিসেবে কাজ করে বিধায় ঋতু পরিবর্তনের প্রভাব সর্বাগ্রে ত্বকে পরিলক্ষিত হয়। ষড়ঋতুর প্রত্যেকটিতে আলাদাভাবে লক্ষণীয় পরিবর্তন না হলেও, শীত ও গরমের প্রভাব ত্বকের ওপর সুস্পষ্ট। ভাদ্র মাসের ভ্যাপসা গরম ও আদ্র আবহাওয়ার কারণে ত্বকে বিশেষ কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন
পাবনায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬ জনসহ আহত ১৫
পাবনার সুজানগর উপজেলার ভাটিকয়া গ্রামে গতকাল রোববার বিকালে একটি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় মোট আহত হয়েছেন ১৫ জন।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন
করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন
সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেওয়া হয়।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
কোরিয়ার বাড়িটা অবশেষে ইতিহাস হয়ে গেল!
কত বছর ধরে বাড়িটিতে বাংলাদেশিরা অবস্থান করেছিল ঠিক জানা নেই। আমরা মজা করে এই বাড়িটিকে বলতাম বাংলাদেশিদের 'কিংডম অফ গাম্মান্ডোং'। একেবারে কোরিয়ান পুরাতন আমলের বাড়ি। এমন বাড়ি বর্তমানে আধুনিক দক্ষিণ কোরিয়ায় বিশেষত বুসানের মতো শহরে খুবই বিরল।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন
হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বেড়েছে। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে সাড়ে চার শ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে ২৯৭ রোহিঙ্গা
সমুদ্রে ছয় মাস ধরে ভেসে থাকা ২৯৭ জন রোহিঙ্গা শরণার্থী আজ সোমবার ভোরে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নেমেছে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন
ফুটপাত ও সড়কে থাকা অবৈধ নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করছে ডিএনসিসি
ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সাড়াশি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে ফুটপাত ও সড়কে থাকা অবৈধ নির্মাণসামগ্রী জব্দ করে তাৎক্ষণিক নিলামে তুলে বিক্রি করতে দেখা গেছে।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন
পুত্রের জন্যে পিতা!
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছেলে ইমাম হোসেনের জন্য কাঁদছেন বাবা শেখ আলাউদ্দিন। বিস্ফোরণে ইমামের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ২৬
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মনির ফরাজি (৩০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ পূর্বাহ্ন
গায়েবি সেতু মেরামতে ৪৬ কোটি টাকার দরপত্র, তদন্ত শুরু
খাল নেই, সেতুও নেই, রয়েছে বাঁশের সাঁকো। এসব সাঁকোর স্থলে গায়েবি লোহার সেতু দেখিয়ে সেগুলো মেরামতের জন্য দরপত্র আহ্বান করেছেন বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খান।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৮ অপরাহ্ন
ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলের ৭ দিনের রিমান্ড
দিনাজপুরে ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬ অপরাহ্ন
বাংলাদেশে করোনাভাইরাসের রূপান্তর বিশ্বের গড় হারের প্রায় দ্বিগুণ: গবেষণা
বিশ্বের গড় হারের চেয়ে বাংলাদেশে করোনাভাইরাস অনেক দ্রুতগতিতে রূপ পরিবর্তন (মিউটেশন) করছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০২ অপরাহ্ন
মসজিদে বিস্ফোরণ: গ্যাসের উৎস সন্ধানে মাটি খোঁড়া হবে কাল
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের সম্ভাব্য উৎস অনুসন্ধানে আগামীকাল সোমবার মাটি খুঁড়ে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি আরও জানান, মসজিদে এসি বিস্ফোরণ হয়নি।
৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ অপরাহ্ন
পুড়ে যারা চলে গেলেন তাদের পরিবার বাঁচবে কীভাবে?
এক সময় বাড়ি, জায়গা, জমি সবকিছুই ছিল সাংবাদিক নাদিম আহমেদের। কিন্তু, বাবা অসুস্থ হওয়ার পর সেই সম্পত্তি চিকিৎসার জন্য বিক্রি করে দেন। এর কিছুদিন পরই বাবা-মা দুইজনই মারা যান।
৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
পেঁয়াজের পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দাম দ্বিগুণ
নোয়াখালীতে ব্যবসায়ীদের গুদামে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দিন দিন পেঁয়াজের দাম বেড়েই চলছে। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা স্থানীয় ক্রেতা সাধারণ।
৬ সেপ্টেম্বর ২০২০, ০১:০৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ সেপ্টেম্বর ২০২০, ০১:০২ অপরাহ্ন