নারায়ণগঞ্জে তাৎক্ষণিক চিকিৎসা না হওয়ায় ডা. জাফরুল্লাহর ক্ষোভ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এতোগুলো কাঁচ ভেঙে গিয়েছে, মানুষ পুড়ে গেছে, তার মানে এখানের বিস্ফোরণটা ভয়াবহ ছিল। আমাদের দেশে এটাই একমাত্র ঘটনা না, প্রায়ই ঘটছে। একটা দুঃখের বিষয় হলো, এখানে যে চিকিৎসাটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। এতো বড় একটা জেলা শহর, এতো বড় হাসপাতাল, এখানে উচিত ছিল সঙ্গে সঙ্গে ব্যাথানাশক ইঞ্জেকশন দেয়া। তাহলে ব্যথাটা থাকতো না।’
৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ অপরাহ্ন

সেনবাগে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর দুইটার দিকে ছাতারপাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

রাজশাহীর ইউএনওদের নিরাপত্তায় আনসার নিয়োগ

রাজশাহী বিভাগের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় আজ থেকে চার জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত সবার প্রত্যেকের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও মেরামতের নির্দেশ

দেশের সব মসজিদে বিশেষ করে যেসব মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, সেসব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরিভিত্তিকে পরীক্ষা ও মেরামতের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

আইএস নেতার সঙ্গে আমার বিয়ে হয়েছিল: তানিয়া জয়া

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর একজন নেতার সঙ্গে বিয়ে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভুত তানিয়া জয়ার। বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে তার জীবনের সেই চরম দুর্বিসহ সময় আর কেমন করে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন।
৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন

ইউএনও’র ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় টিআইবি

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও’র ওপর বর্বরোচিত হামলার পেছনে নিছক ‘চুরির উদ্দেশ্য’ বা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে একটি মহল যে অপপ্রচার চালাচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে রাসেল মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে করেছে শ্রীপুর থানা পুলিশ। আজ বেলা ১১টায় লবলং সাগরের পাড় (বিলাইঘাটা) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরে বিষপানে মা ও ছেলের মৃত্যুর অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় বিষপানে মা ও ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া খাতুন (৫০) এবং ছেলে সজীব (১৭)।
৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

করোনায় সিকৃবির অধ্যাপক আবু বকর সিদ্দিকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক মারা গেছেন।
৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

ঘুমাও, না হলে প্রদীপ আসবে

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে প্রদীপ কুমার দাশ এমন ‘নাম’ কামিয়েছিলেন যে বাবা-মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়াতেন তার ভয় দেখিয়ে বলতেন, ‘ঘুমাও, না হলে প্রদীপ আসবে’।
৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৩২, শনাক্ত ১৫৯২, পরীক্ষা ১১৩৫৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৪৭৯ জন।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন

স্কুল খোলা না গেলে প্রাথমিকের পরীক্ষা নেওয়া হবে না: জ্যেষ্ঠ সচিব

করোনাভাইরাসের কারণে স্কুল খোলা না গেলে এ বছর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন। আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন

দ্বিতীয় দফা রিমান্ডে ৪ পুলিশ সদস্য

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। আজ রোববার সকাল ১১টায় তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টায় চার আসামিকে নিয়ে যাওয়া হয় কক্সবাজারস্হ র‍্যাব-১৫ কার্যালয়ে।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন

মায়ের আহাজারি, হাসপাতালে হৃদয়বিদারক একটি রাত

গত শুক্রবার রাতে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের গেটে মানুষের ভিড়। তাদের সবাই নারায়ণগঞ্জ মসজিদের বিস্ফোরণে দগ্ধ রোগীদের আত্মীয়-স্বজন, গণমাধ্যমকর্মী ও কৌতূহলী সাধারণ মানুষ।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন

করোনা ভ্যাকসিন নিয়ে আঞ্চলিক চাপে বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে তিন লাখের বেশি। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুততম সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন

কল রেকর্ডিং ‘পায়নি’ তদন্ত কমিটি

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যায় গঠিত তদন্ত কমিটি হত্যার ঘটনায় জড়িত প্রায় ৩০ জনের কল রেকর্ডিং পাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এটাকে উল্লেখ করা হচ্ছে ‘সীমাবদ্ধতা’ হিসেবে।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন

পুরান ঢাকায় কয়েক ট্রাক পলিথিন জব্দ, আটক ১০

নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে রাজধানীর পুরান ঢাকা এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কয়েক ট্রাক পলিথিন জব্দ ও অন্তত ১০ জনকে আটক করা হয়। আজ রোববার ভোরে পুরান ঢাকা দেবীদাস লেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৫

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০০ পূর্বাহ্ন