ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে পুলিশের কাছে হস্তান্তর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আসাদুল ইসলামকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছ হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন
বেদনাবিধুর নারায়ণগঞ্জ
স্বজন হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছেন না নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত কুদ্দুস ব্যাপারীর পরিবার। বাড়ির উঠানে বসা স্ত্রী ও চার সন্তানের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। সন্তান হারানোর বেদনায় বারবার জ্ঞান হারাচ্ছেন কুদ্দুস ব্যাপারীর মা। আবার জ্ঞান ফিরলে বিলাপ করছেন। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১ অপরাহ্ন
মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল: মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন ছিল। এটা আগেই মেরামতের উচিত ছিল। মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল। তারা সচেতন হলে এ দুর্ঘটনা হতো না।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে দেশে পৌঁছান তারা।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৭ অপরাহ্ন
আঙ্গুস মাছের পোনা উৎপাদন কৌশল উদ্ভাবন করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের বিলুপ্তপ্রায় মাছ পুনরুদ্ধার ও সংরক্ষণ গবেষণায় আরেকটি সফলতা অর্জন করেছে। ইনস্টিটিউটের নীলফামারীর সৈয়দপুর উপকেন্দ্র থেকে এবার আঙ্গুস মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল উদ্ভাবন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫১ অপরাহ্ন
‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চালু রাখার ঘোষণা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
করোনাভাইরাস মহামারির কারণে ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চালু রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
৫ সেপ্টেম্বর ২০২০, ০২:০৫ অপরাহ্ন
ময়মনসিংহে দেশি মাছের লাইভ জিন ব্যাংক উদ্বোধন
ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের লাইভ জিন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৭ অপরাহ্ন
ইউএনও’র ওপর হামলার মামলায় ২ আসামির ৭ দিনের রিমান্ড
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই আসামির সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
‘১০-১২ হাজার নমুনা পরীক্ষায় বলা উচিত নয় যে, করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে’
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ হার সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্য হারে হ্রাস পেলেও, মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এ ভাইরাস এখনো প্রাণহানির ক্ষেত্রে ভয়াবহ রয়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
ইউএনও ওয়াহিদার শঙ্কা কাটছে, তবে চিন্তার কারণ শরীরের প্যারালাইজড অংশ: ডা. বদরুল হক
হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম পুরোপুরি না হলেও অনেকটাই শঙ্কামুক্ত হয়ে উঠছেন। আমরা এখন আশাবাদী হয়ে বলতে পারছি, তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু চিন্তার বিষয়, তার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে। ফলে তার স্বাভাবিক জীবনে ফেরা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যায় না। জানিয়েছেন চিকিৎসকরা।
৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো সিমেন্ট গেল ভারতে
কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো ভারতের ত্রিপুরায় রপ্তানি হলো পণ্য। আজ শনিবার পরীক্ষামূলকভাবে গোমতী নদীপথে বাংলাদেশ থেকে ত্রিপুরার সোনামুড়ায় ১০ মেট্রিক টন সিমেন্ট পাঠানো হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
ইউএনও ওয়াহিদার ওপর হামলা পরিকল্পিত, বিচ্ছিন্ন ঘটনা নয়: বিএএসএ
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) দাবি করেছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন
‘আগের ঘটনাগুলোতে ব্যবস্থা না নেওয়ায় আজকের এই ঘটনা’
গত ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ওপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৩৫, শনাক্ত ১৯৫০, পরীক্ষা ১২৮৪৭
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৪৪৭ জন।
৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন
ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি
হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের চিকিৎসকরা। তার চিকিৎসায় ইতোমধ্যে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুল হাসপাতালে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুল হককে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন
আবাসন প্রকল্প দেখতে ৪০ রোহিঙ্গা মাঝি ভাসানচরে
আবাসন প্রকল্প দেখাতে ৪০ রোহিঙ্গা মাঝিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামসুদ্দৌজা নয়ন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন
করোনায় মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার মারা গেছেন। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৪ পূর্বাহ্ন
তানভীরের সংগ্রহে ৫০০ প্রজাতির বিদেশি ফুল গাছ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ আসেন তানভীর আহমেদের নার্সারির খোঁজে। তার নার্সারিতে আছে পাঁচ শ প্রজাতির বিদেশি ফুল। দেশি ফল ও ফুল মিলিয়ে ৭১৩ প্রজাতির গাছ আছে তার সংগ্রহে।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন