রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘শক্তিশালী ও কার্যকর’

রাশিয়ার তৈরি নভেল করোনাভাইরাস কোভিড-১৯-এর ভ্যাকসিন শক্তিশালী ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন

রিমান্ডে নির্যাতনের দাবি প্রদীপ-লিয়াকতের, র‌্যাবের অস্বীকার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে টেকনাফের বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং ইন্সপেক্টর লিয়াকত আলী ফোনে কাউকে বলছেন যে তাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন

চলে গেলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীও

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী (৮৫) মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ইমামসহ ২০ জন মারা গেছেন। আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭, আশঙ্কাজনক অনেকে

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণে অন্তত ৩৭ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

মিয়ানমারের জাতীয় নির্বাচনে রোহিঙ্গাদের ভোটাধিকার নিশ্চিতের দাবি

আগামী ৮ নভেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ সব রোহিঙ্গাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে কক্সবাজারে রোহিঙ্গা নেতৃত্বাধীন ১৪টি মানবাধিকার সংগঠন।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

ইউএনও ওয়াহিদা স্বামীকে চিনতে পারছেন, তবে এখনো শঙ্কামুক্ত নন: ডা. বদরুল হক

দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন তুলনামূলকভাবে ভালো, তবে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৫ অপরাহ্ন

ফুটপাত ও সড়কে কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক নিলাম: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ অপরাহ্ন

২ বছরেও বাস্তবায়ন হয়নি উচ্চ আদালতের রায়

মৌলভীবাজার জেলার অনেক স্থান থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন নিষিদ্ধ করার রায় দিয়েছিলেন উচ্চ আদালত। এই আদেশে সিলিকা বালুর পরিবেশ প্রভাব মূল্যায়ন (এনভায়ারমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, ইআইএ) করতেও নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে। কিন্তু, ওই আদেশের দুই বছর পার হয়ে গেলেও চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ আছে সংশ্লিষ্ট বিভাগগুলো।
৪ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭ অপরাহ্ন

ইউএনওর ওপর হামলার ঘটনায় ৩ জনের দায় স্বীকার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছেন তিন জন। র‍্যাব-১৩ এর সদর দপ্তরে জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তারা।
৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ন

এফএও ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২২ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। ১৯৭৩ সালে খাদ্য ও কৃষি সংস্থাতে (এফএও) যোগদানের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই সম্মান পেয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

দ্য ডেইলি স্টারসহ ৯২ পত্রিকার পোর্টালকে নিবন্ধনের প্রাথমিক অনুমতি

দ্য ডেইলি স্টারসহ ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন

ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ১ জন আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আরও একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন

১১৫৬টি মোটরসাইকেলকে রাইড শেয়ারিং সেবাদানের অনুমতি

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন রোববার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যুজনিত ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী ৬ সেপ্টেম্বর রোববার মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

আজ মৃত্যু ২৯, শনাক্ত ১৯২৯, পরীক্ষা ১৩০৭৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৪১২ জন।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

যুবলীগ নেতা জাহাঙ্গীরকে বহিষ্কার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

‘ইউএনও ওয়াহিদার আংশিক জ্ঞান ফিরেছে’

সফল অস্ত্রোপচারের পর দুর্বৃত্তদের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের আংশিক জ্ঞান ফিরেছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সহকারী অধ্যাপক ডা. উজ্জল কুমার মল্লিক।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন

মাছ চুরি ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাছ চুরি ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জাড়িয়ে রমজান আলী (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীফলকাটি গ্রামে ‘মোড়ল ফিশ’ নামে সাদা মাছের প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

যুবলীগ নেতাসহ আটক ৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় এক যুবলীগ নেতাসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন