টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এর বাজার মূল্য ১২ কোটি ৭২ লাখ টাকা।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন
ভারতে আরও ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ
সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই আরও ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত।
২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন
আওয়ামী লীগের সব জেলা কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ শেখ হাসিনার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ দলীয় নেতাদের আসন্ন উপ-নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি বিভিন্ন জেলার কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন।
২ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৫ অপরাহ্ন
নিজ বিদ্যালয়ের মূল্যায়নে শিক্ষার্থীরা অষ্টম থেকে নবম শ্রেণিতে উন্নীত হবে: শিক্ষা মন্ত্রণালয়
করোনা মহামারির কারণে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের জেডিসি পরীক্ষা না হওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১ অপরাহ্ন
নাভালনিকে নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগ করা হয়: জার্মানি
রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনিকে নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে জার্মানি। সামরিক পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষা করে নাভালনির দেহে নভিচক গ্রুপের এজেন্টের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার।
২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
রংপুর বিভাগের ৫ জেলায় এক মাসে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে
রংপুর বিভাগের ৮ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রংপুর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক মাসে রংপুরের আট জেলার পাঁচটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন
প্রদীপের বিরুদ্ধে দুই ভাইকে গুলি করে হত্যার অভিযোগে মামলা
চট্টগ্রামের চন্দনাইশ থেকে দুই ভাইকে ধরে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ওই থানার পাঁচ পুলিশ সদস্য ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০ অপরাহ্ন
রাজবাড়ীতে তরুণীকে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে অটোরিকশা থেকে নামিয়ে এক তরুণীকে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমীন নিগার এই রায় দেন।
২ সেপ্টেম্বর ২০২০, ০২:৫২ অপরাহ্ন
বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. একিউএম মাহবুবকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৯ অপরাহ্ন
গাজীপুরে অগ্রণী ব্যাংকে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ, ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
গাজীপুরে অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখায় গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৬ অপরাহ্ন
ঢাবি ক্যাম্পাসে ‘র্যাগ ডে’ আয়োজন নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘র্যাগ ডে’ উদযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ এসেছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০২:০৫ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামমাত্র খরচে টেলিটকের ইন্টারনেট সুবিধা: ইউজিসি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে টেলিটকের ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
‘নির্ধারিত সময়েই সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন’
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।
২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার জবানবন্দি দেওয়া ১ আসামির জামিন, নির্যাতনের অভিযোগ পারিবারের
গণধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সেই কিশোরীকে জীবিত উদ্ধারের ঘটনায় এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক চালকদের
নাব্যতা সংকটের কারণে এক সপ্তাহ ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগায় ট্রিপ সংখ্যা কমেছে। ফলে, ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত যানবাহন। অন্যদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখায় ওই রুটের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া আসায় ভোগান্তি আরও বেড়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬ অপরাহ্ন
করোনায় বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাবের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে কুলাউড়ার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী (৭৮) মৃত্যুবরণ করেছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
২ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ অপরাহ্ন
ওসি প্রদীপের বিরুদ্ধে আদালতে আরও দুটি হত্যার এজাহার
টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, অন্যান্য পুলিশ সদস্য, পুলিশের সোর্সসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগে কক্সবাজার আদালতে আরও দুটি পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
হাসপাতালের প্রতিটি বিভাগের আলাদা অনুমতি নিতে হবে কেন, প্রশ্ন ডা. জাফরুল্লাহর
একটি হাসপাতাল চালুর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যবস্থাপনা থাকতে হয়, যেগুলো অত্যাবশ্যক। প্রাথমিকভাবে এসবের সংস্থান থাকলেই যেকোনো হাসপাতাল সেবাদানের জন্য অনুমোদিত হওয়ার যোগ্যতা রাখে। সেক্ষেত্রে হাসপাতালের প্রতিটি বিভাগের জন্য আলাদা অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ, আতঙ্ক
বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল।
২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
কুড়িগ্রামে স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ মামলায় কারাগারে ২
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর করে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন