ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন ২৫ জন
ভারতের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরেছেন ২৫ জন। আজ দুপুরে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন।
২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
১২৫৪৩ হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স নবায়নের আবেদন করেছে: স্বাস্থ্য অধিদপ্তর
দেশের ১২ হাজার ৫৪৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
চাপ বাড়ছে গ্রামীণ অর্থনীতিতে
করোনা মহামারিতে কাজ হারিয়ে গ্রামের পথে হাজারো মানুষ। এই শহরের খরচ তারা আর বহন করতে পারছেন না। সেই মানুষদের ভিড়েই কয়েকটি মুখ নার্গিস আক্তার, মো. লোকমান ও তাদের তিন সন্তান।
২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫, শনাক্ত ২৫৮২, পরীক্ষা ১৫২০৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৩৫১ জন।
২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন
মেহেরপুরে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিন ছহির উদ্দীনকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নুরুল আমিন, নিজাম উদ্দীন, আয়াছ উদ্দীন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তিন আসামি মারিশবনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২ সেপ্টেম্বর ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন
খুলনায় মাদরাসা ছাত্র মুসা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
খুলনায় মাদরাসা ছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
২ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ পূর্বাহ্ন
ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজার থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ এনে এজাহার দায়ের করা হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি ব্যক্তিগত কনটেইনার ডিপোতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চার জন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায়: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের সব জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ চট্টগ্রামে এ কথা বলেছেন।
২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন
ওসি প্রদীপের জিজ্ঞাসাবাদ চলছে
মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজার থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশের জিজ্ঞাসাবাদ চলছে।
২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন
আসামি নুরুল আমিন, নিজাম উদ্দীন, আয়াছ উদ্দীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তিন আসামি মারিশবনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
২ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বলেছেন, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির টেলিফোন অনুরোধে সাড়া দিয়ে সেদেশের চাহিদা মেটাতে বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে। টেলিফোনে কে পি শর্মা প্রধানমন্ত্রীকে এই চাহিদার কথা জানান।
১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন
পত্রিকার অনলাইন সংস্করণের নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে: তথ্যমন্ত্রী
অগ্রাধিকার ভিত্তিতে পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সেই সঙ্গে বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ সরকারের কাছে পত্রিকাগুলোর পাওয়া পরিশোধের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।
১ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৭ অপরাহ্ন
কিছু পরিবহন কোম্পানি নিয়ম মানছে না, ব্যবস্থা নেওয়া হবে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক পরিবহন নিয়ম মেনে গাড়ি চালায়। করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে। কিন্তু কিছু কিছু পরিবহন নিয়ম মানছে না। যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৮ অপরাহ্ন
ইভ্যালির ব্যবসা পর্যালোচনায় ই-ক্যাবের ৭ সদস্যের কমিটি
ইন্টারনেটে কেনাকাটার প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবসা পদ্ধতি পর্যালোচনা করতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। আগামী ১০ দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
১ সেপ্টেম্বর ২০২০, ০২:২১ অপরাহ্ন
সরকার খালেদার অস্থায়ী মুক্তির মেয়াদ বৃদ্ধি করবে, আশা ফখরুলের
পরিবারের আবেদন বিবেচনা করে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৯ অপরাহ্ন
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলা: জামায়াত নেতা শামসুলসহ কারাগারে ৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামী চট্টগ্রামের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১ সেপ্টেম্বর ২০২০, ০১:০১ অপরাহ্ন
ভারতকে ‘মারাত্মক’ সামরিক ক্ষতির মধ্যে ফেলতে পারে চীন: গ্লোবাল টাইমস
প্রতিযোগিতা করতে চাইলে অতীতের তুলনায় ভারতকে আরও মারাত্মক সামরিক ক্ষতির মধ্যে ফেলতে সক্ষম চীন। মঙ্গলবার, দুই পারমাণবিক-শক্তিধর দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনার মধ্যে চীনা রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ অপরাহ্ন
চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে ওসি প্রদীপ কারাগারে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৬ অপরাহ্ন