রূপগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী রঞ্জু মিয়াকে (৪৫) আটক করা হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ন
‘সংবাদপত্র, টেলিভিশনের অনলাইন পোর্টাল নিবন্ধনের নির্দেশ গণমাধ্যমকে চূড়ান্ত নিয়ন্ত্রণের নীলনকশা’
দেশের সব অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকা ও টেলিভিশনের অনলাইন সংস্করণগুলো পৃথকভাবে নিবন্ধনের সরকারি নির্দেশনা সংবাদমাধ্যমের ওপর সরকারের সর্বাত্মক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ নিশ্চিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই নির্দেশ মূলত গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের দীর্ঘদিনের অপচেষ্টা বাস্তবায়নের পথে আরও এক আত্মঘাতী পদক্ষেপ।
১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট সরবরাহে দৃশ্যমান অগ্রগতি নেই
অনলাইন ক্লাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে উপাচার্যদের দাবির পরিপ্রেক্ষিতে বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ সরবরাহের প্রস্তাব নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। মোবাইল অপারেটরদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সহজলভ্য করার উদ্যোগ নিয়েছিল সরকার। এর পর প্রায় দুই মাস কেটে গেলেও বিষয়টির সুরাহা হয়নি।
১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে কাল রাষ্ট্রীয় শোক
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী কাল বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
সাভারে সৌদি প্রবাসী হত্যায় গ্রেপ্তার ১
সাভারের আশুলিয়ায় সৌদি আরব প্রবাসী সেন্টু সরকার (৩৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
আগস্টে মূল্যস্ফীতি বেড়েছে ০.১৫ ভাগ
চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ ভাগ বেড়ে পাঁচ দশমিক ৬৮ ভাগ হয়েছে। জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল পাঁচ দশমিক ৫৩ ভাগ। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ তথ্য জানানো হয়।
১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
বসুন্ধরায় বন্ধ হয়ে গেল ১৮ বছরের স্টার সিনেপ্লেক্স
করোনা মহারারিতে দেশের অন্যান্য সিনেমা হলের মতো আপাতত বন্ধ মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। তবে, বসুন্ধরা সিটি শপিংমলের শাখাটি আর কখনোই খুলবে না।
১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫, শনাক্ত ১৯৫০, পরীক্ষা ১২২০৯
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৩১৬ জন।
১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশি কারাগারে
ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার কাতারফেরত আরও দুই জনসহ মোট ৮৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন
সহায়তা না করে মোবাইল কোর্টের হুমকি দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর: ডা. জাফরুল্লাহ
অনুমোদন নেই উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, এগুলোর জন্য তাদের আলাদা অনুমোদন চেয়ে চিঠি দিতে হবে। আর কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন
অক্টোবরে ৪ মডেলের ফাইভজি আইফোন!
আগামী অক্টোবরে চার মডেলের ফাইভজি ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে অ্যাপল।
১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন
ক্রেন-ফর্কলিফট অকেজো, স্থবির বেনাপোল বন্দরের স্বাভাবিক কাজকর্ম
বেনাপোল বন্দরে অধিকাংশ ক্রেন-ফর্কলিফট অকেজো থাকায় স্থবির হয়ে পড়েছে বন্দরের স্বাভাবিক কাজকর্ম। ব্যাহত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পণ্যসহ বড় বড় প্রকল্পের মালামাল ওঠা-নামা ও ডেলিভারির কাজ। ফলে, বন্দরে সৃষ্টি হয়েছে স্মরনকালের ভয়াবহ পণ্যজট। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যে।
১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন
করোনায় বিপাকে ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্পীরা
ঠাকুরগাঁও শহর থেকে চার-পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে আকচা ইউনিয়নের পালপাড়া ও দক্ষিণ ঠাকুরগাঁও পালপাড়া গ্রাম। সেখানে প্রায় ৭০০ পরিবারের বসবাস। একসময় তাদের জীবন কাটতো মৃৎশিল্পকে ঘিরে। পরিবারের সবাই মিলে গৃহস্থালী নানা সামগ্রী তৈরি করে সেগুলো হাট-বাজার ও গ্রামে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা।
১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ন
গাজীপুরে উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ শিশুর বলে দাবি পরিবারের
গাজীপুরের শ্রীপুরে একটি ময়লার স্তূপ থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি নিখোঁজ সন্তানের বলে দাবি করেছে একটি পরিবার।
১ সেপ্টেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
পুলিশের মামলার ৩ সাক্ষী আরও ৩ দিনের রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দীন ও আয়াছ উদ্দীনের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় কক্সবাজার সদর আদালত-৪ এর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
১ সেপ্টেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
পিডিপি চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশির দাফন বিকালে
প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশি গতকাল সোমবার ৭৯ বছর বয়সে মারা গেছেন। আজ বিকালে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
১ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন
মেঘনা নদীতে ২ স্পিডবোটের মুখোমুখি ধাক্কায় শিশু নিহত
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুইটি স্পিডবোটের মুখোমুখি ধাক্কায় ১১ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেমানীয় সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের চালকসহ আরও তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন
ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আসমা উল হুসনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৭ পূর্বাহ্ন
পুলিশের ৭ গুরুত্বপূর্ণ পদে রদবদল
চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশের দুই কমিশনারসহ পুলিশের সাত গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩১ আগস্ট ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
প্রণব মুখার্জির মৃত্যুতে বিএনপির শোক
উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ ও ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৩১ আগস্ট ২০২০, ০৩:৪২ অপরাহ্ন