কুড়িগ্রামে ‘মানবতার ফেরিওয়ালা’ শিক্ষক আমিনুর রহমান

আমিনুর রহমান বয়স ৫০ বছর ছুঁই ছুঁই। পেশায় একজন শিক্ষক। তিনি কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্রের পাড়ে কোদালকাটি ইউনিয়নে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
২৩ আগস্ট ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন

সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। এ ছাড়া, দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
২৩ আগস্ট ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন

করোনায় এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন।
২৩ আগস্ট ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন

যমুনার পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জে তীব্র হচ্ছে ভাঙন

যমুনা নদীর পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জে ভাঙন তীব্র হচ্ছে। গত কয়েক দিনের ভাঙনে কাজীপুর উপজেলায় শহীদ এম মনসুর আলী ইকো পার্কের কাছে ঢেকুরিয়া পয়েন্টে শহর রক্ষা বাঁধের পাশে ৫০ মিটার বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলতে শুরু করেছে।
২৩ আগস্ট ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন

অপহৃত স্কুলছাত্রী নাটকীয়ভাবে উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে বাড়িতে হামলা চালিয়ে বাবা ও দাদীকে পিটিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরণের সঙ্গে জড়িত ধর্ষণ মামলার আসামি সোহেল রানা ও অন্যান্যদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।
২৩ আগস্ট ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন

রায়হানের কাছে ক্ষমা চেয়ে মালয়েশিয়ানের টুইট

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ রায়হানকে গ্রেপ্তার এবং পরবর্তী ঘটনায় ক্ষমা চেয়েছেন ওয়ালস্কি নামে এক মালয়েশিয়ান।
২৩ আগস্ট ২০২০, ০৫:২৯ পূর্বাহ্ন

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভুলটা কোথায়

ফজরের আযান হয়ে গেছে তখন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের একটা বাড়ির সবাই জেগে আছে। বিশেষ করে রাত থেকেই নামাযে বসে আছেন প্রতীক্ষারত এক মা। ছেলে তার ঘরে ফিরবে। শনিবার ভোর পাঁচটায় সেই প্রতীক্ষার প্রহর ফুরায় গাড়ির শব্দে।
২২ আগস্ট ২০২০, ০৬:০০ অপরাহ্ন

নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ওই নারীর বাবা বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন।
২২ আগস্ট ২০২০, ০৪:২২ অপরাহ্ন

মহাত্মা গান্ধীর চশমা ২ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি

মহাত্মা গান্ধীর ব্যবহার করা একজোড়া চশমা যুক্তরাজ্যের একটি নিলাম ঘরে দুই লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। এনডিটিভি জানায়, গান্ধী তার ব্যবহার করা দুটি চশমা ঘনিষ্ঠ একজনকে উপহার হিসেবে দিয়েছিলেন।
২২ আগস্ট ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

বাড়িতে হামলা চালিয়ে অপহরণ, ৩ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

বাড়িতে হামলা চালিয়ে বাবা ও দাদীকে পিটিয়ে স্কুলছাত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত ৭ম শ্রেণির স্কুলছাত্রী।
২২ আগস্ট ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ প্রত্যাহার, ৬ ঘণ্টা পর চালু আমদানি-রপ্তানি বাণিজ্য

সমঝোতা হওয়ায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ প্রত্যাহার করেছেন ব্যবসায়ী, ট্রাকচালক ও শ্রমিকরা। প্রায় ৬ ঘণ্টা পর আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ প্রত্যাহার হলে ওই স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়।
২২ আগস্ট ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

করোনা পজিটিভ হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: ডাক মহাপরিচালকের বরখাস্ত চেয়ে আইনি নোটিশ

করোনা পজিটিভ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যাওয়ায়, ডাক বিভাগের মহাপরিচালকের বরখাস্ত এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
২২ আগস্ট ২০২০, ০২:১১ অপরাহ্ন

ফেনীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ জন কারাগারে

ফেনীর ছাগলনাইয়ায় এক নারীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২২ আগস্ট ২০২০, ০১:৫০ অপরাহ্ন

পুতিন সমালোচক নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে সাইবেরিয়া থেকে জার্মানিতে নেওয়া হয়েছে।
২২ আগস্ট ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, ডিজিটাল আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
২২ আগস্ট ২০২০, ০১:১৭ অপরাহ্ন

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
২২ আগস্ট ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে বাতাসে নয়, নর্দমায় মিলছে টাকা

রাজশাহী শহরের একটি নর্দমায় ফেলে দেওয়া টাকা পাওয়া গেছে। এক শ, পাঁচ শ, এক হাজার টাকার নোটও রয়েছে তার মধ্যে। শুধু টাকা নয়, প্রাইজবন্ডও পাওয়া গেছে নর্দমাটিতে।
২২ আগস্ট ২০২০, ১২:২৩ অপরাহ্ন

শিল্পী জীবন হলো মানুষের ভালোবাসার জীবন: ঈশিতা

রুমানা রশিদ ঈশিতা টেলিভিশন নাটকের অন্যতম দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। টিভি নাটকে তার পথচলা অনেক বছরের। বলতে গেলে একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন তিনি। অবশ্য আগের মতো এখন নাটক বেশি না করলেও মাঝে মাঝে কিছু কাজ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘ইতি মা’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন।
২২ আগস্ট ২০২০, ১২:০২ অপরাহ্ন

পাবনায় ধান-চাল সংগ্রহ: নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ না হওয়ার শঙ্কা

সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হচ্ছে আগামী ৩১ আগস্ট। তবে সরকারিভাবে পাবনায় সংগ্রহ লক্ষ্যমাত্রার অর্ধেক পরিমাণ ধান-চাল এখনো সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। সরকারের সাথে চুক্তি করার পরও অধিকাংশ মিল মালিকই লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহ না করায় সংগ্রহ অভিযান ব্যর্থ হচ্ছে বলে জানায় খাদ্য বিভাগ।
২২ আগস্ট ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রবাসীদের জন্য আমি একাই লড়ব: রায়হান কবির

মহামারির মধ্যেও অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের নিষ্ঠুর আচরণ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে গ্রেপ্তার ও কারাভোগ করা রায়হান কবির প্রবাসীদের অধিকার সুরক্ষার জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমি প্রবাসীদের জন্য কাজ করেছি, করছি। প্রবাসীদের জন্য আমি একাই লড়ব।’
২২ আগস্ট ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন