আয় উৎসারী খাতে জামানত ছাড়া ঋণ দেবে কৃষি ব্যাংক
আয় উৎসারী খাতে জামানত ছাড়াই ঋণ দেবে কৃষি ব্যাংক। মুজিব বর্ষ উপলক্ষে এক বছরের জন্য এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।
২২ আগস্ট ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
হাতিয়ার ১১ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দি লক্ষাধিক মানুষ
মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ, অমাবস্যা ও বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সৃষ্ট জোয়ারের পানিতে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। ফলে, এ দ্বীপাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
২২ আগস্ট ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ এমনিতেই কমে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই দেশে করোনার সংক্রমণ কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২২ আগস্ট ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
বুড়িমারী স্থলবন্দরে পার্কিং চার্জ দ্বিগুণ করার প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পূর্ব ঘোষণা ছাড়াই কাস্টমস ইয়ার্ডে গাড়ি পার্কিং চার্জ দ্বিগুণ করায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
২২ আগস্ট ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
নিজ উদ্যোগে ৯টি বাঁশের সাঁকো তৈরি করেছেন তিস্তাপাড়বাসী
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তাপাড়ের চারটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় নিজেদের নিজ উদ্যোগে নয়টি বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন স্থানীয়রা। এসব বাঁশের সাঁকোগুলো ১০০ থেকে ১৫০ মিটার পর্যন্ত দীর্ঘ। এগুলো নির্মাণে গ্রামবাসীদের কেউ দিয়েছেন বাঁশ, আবার কেউ দিয়েছেন নগদ অর্থ।
২২ আগস্ট ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
গত ২ বছরে সারা দেশেই বেড়েছে ‘বন্দুকযুদ্ধ’, ‘ক্রসফায়ার’
সম্প্রতি মেজর (অব.) সিনহার মৃত্যুর পর সকলের মনোযোগ টেকনাফ পুলিশের দিকে। তার এই মৃত্যুর ঘটনাটি পুলিশ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে। ‘বন্দুকযুদ্ধ’, ‘শুটআউট’ এবং ‘ক্রসফায়ার’ এখন সারা দেশের সকল প্রান্তের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। ২০১৮ সালের মে মাসে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর এই সংখ্যা আকাশ ছুঁয়েছে।
২২ আগস্ট ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৪৬, শনাক্ত ২২৬৫, পরীক্ষা ১১৩৫৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৯০৭ জন। একই সময়ে ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ২৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে দাঁড়াল।
২২ আগস্ট ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
এপিবিএন’র ৩ সদস্যকে হেফাজতে নিয়েছে র্যাব
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২২ আগস্ট ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
সিলেটে রাতের আঁধারে বাগানের ২০০ গাছ কাটল দুর্বৃত্তরা
সিলেটের জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একটি নতুন সুপারি বাগানে লাগানো চারা রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
২২ আগস্ট ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
লালমনিরহাট-কুড়িগ্রামে কিশোর, বৃদ্ধ ও নারীর মরদেহ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ আগস্ট ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
মৃণাল হক মারা গেছেন
ভাস্কর মৃণাল হক আর নেই। গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
২২ আগস্ট ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন
বগুড়ায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট
বগুড়ায় দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে। আউটলেটটি শহরের মালতিনগর এলাকায় ডিসি বাংলামোড় সংলগ্ন বগুড়া কনভেনশন হলে অবস্থিত।
২২ আগস্ট ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
যমুনার গর্ভে ‘সব হারানো’ আশরাফ আলীর গল্প
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার ভেতরে যমুনার বুকে ২০০৮ সালে একটি চর জেগে উঠে। সে সময় সেখানে একটি নতুন গ্রামের গোড়াপত্তন হয়। গ্রামের নাম দেওয়া হয় ‘চর হাটবাড়িয়া’। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে প্রায় ৩৫০টি পরিবারের একটি জনবসতি।
২২ আগস্ট ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
স্লোভেনিয়ার সাথে দ্বি-পাক্ষিক চুক্তি করতে পারে বাংলাদেশ
মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। প্রায় ২১ লাখের কাছাকাছি জনসংখ্যার দেশটির উত্তরে অস্ট্রিয়া, পশ্চিমে ইতালি, উত্তর-পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ-পূর্বে ক্রোয়েশিয়া আর দক্ষিণ-পশ্চিমে আড্রিয়াটিক সাগর। রাজধানী লুবলিয়ানা দেশটির বৃহত্তম শহরও। ১৯৯১ সালের ২৫ জুন প্রথম কোনও রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়া ফেডারেশন থেকে স্বাধীনতা অর্জন করে। তারপর থেকেই দেশটি অর্থনৈতিক, সামাজিকসহ যাবতীয় ক্ষেত্রে দ্রুত অগ্রগতি পেতে থাকে।
২২ আগস্ট ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন
কুড়িগ্রামে হত্যার অভিযোগে পুলিশের এসআই গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ আগস্ট ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮
ময়মনসিংহের ভালুকা ও নান্দাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
২২ আগস্ট ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের নামে ‘ভুয়া নিয়োগপত্র’
গণস্বাস্থ্য কেন্দ্রের নাম ব্যবহার করে ‘ভুয়া নিয়োগপত্র’ দিয়ে ‘ইউনিয়ন সমন্বয়কারী’ হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য পাওয়া গেছে। ওই নিয়োগপত্র ও গণস্বাস্থ্য কেন্দ্রের নামে টাকাপ্রাপ্তির রশিদে যে ঠিকানা লেখা রয়েছে, সেটি গণস্বাস্থ্য কেন্দ্রের আসল ঠিকানা নয়। একইসঙ্গে ওই নিয়োগপত্র ও রশিদের নিচে যে কর্মকর্তাদের নাম, পদবী ও স্বাক্ষর রয়েছে, তারা কেউই গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা নন।
২২ আগস্ট ২০২০, ০৫:২৫ পূর্বাহ্ন
দেশে ফিরলেন রায়হান কবির: ‘এই আনন্দ বলে বোঝাতে পারব না’
নিয়ন আলোর এই রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষ যখন ঘুমাচ্ছে, তখন বাবা-মায়ের প্রতীক্ষার প্রহর ফুরাল। দেশে ফিরলেন মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির।
২১ আগস্ট ২০২০, ০৮:১২ অপরাহ্ন
সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের শিশু কন্যার ছবির নিচে আপত্তিকর মন্তব্য করেছেন বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।
২১ আগস্ট ২০২০, ০৪:৪৫ অপরাহ্ন
জাতীয় শোক দিবসে রাবির ম্যাগাজিন ‘আত্মপ্রচার সর্বস্ব ও ভুলে ভরা’
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রকাশনার প্রচলিত নিয়ম উপেক্ষা করে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
২১ আগস্ট ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন