মির্জাপুরের এমপি একাব্বর হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত
টাঙ্গাইল-৭ (মির্জাপুর উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
২০ আগস্ট ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন
গণপরিবহনে পূর্বের ভাড়ায় পূর্ণ আসনে যাত্রী নিতে চায় মালিক সমিতি
করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে উল্লেখ করে বাসে পূর্ণ আসনে যাত্রী নেওয়ার দাবি জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এ দাবি পূরণ হলে যাত্রীদের কাছে আগের ভাড়া নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আর এ দাবিতে সমর্থন জানিয়েছে পরিবহন শ্রমিক সমিতি।
১৯ আগস্ট ২০২০, ০৪:৪৮ অপরাহ্ন
পর্বতারোহী রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালক ২ দিনের রিমান্ডে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহতের মামলায় গ্রেপ্তারকৃত মাইক্রোবাস চালক মো. নাঈমকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
১৯ আগস্ট ২০২০, ০৪:১৪ অপরাহ্ন
মরদেহ শনাক্তে ভুল, দাফনের আগ মুহূর্তে হাজির নিখোঁজ ব্যক্তি
পিরোজপুরে অজ্ঞাত মরদেহকে নিজের চাচা বলে শনাক্ত করে বাড়ি নিয়ে দাফনের ব্যবস্থা করার পর, ফিরে এলেন নিখোঁজ চাচা লাল মিয়া। দুই জনই মানসিক ভারসাম্যহীন আর দেখতে একই রকম হলেও চাচাকে ফেরত পেয়ে, মরদেহটি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য করতে নমুনা সংগ্রহের পর আজ পিরোজপুর পৌর কবরস্থানে মরদেহটি দাফন করা হয়েছে।
১৯ আগস্ট ২০২০, ০৪:০৭ অপরাহ্ন
ফেসবুক জনস্বাস্থ্যের জন্য হুমকি: আভাজের জরিপ
ফেসবুকে গত এক বছরে প্রায় ৩৮০ কোটি স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য দেখেছেন ব্যবহারকারীরা। কোভিড-১৯ মহামারির সবচেয়ে সংকটজনক সময়েই সবচেয়ে বেশিবার ভুল স্বাস্থ্য বার্তা মানুষের কাছে পৌঁছেছে বলে এক জরিপে উঠে এসেছে।
১৯ আগস্ট ২০২০, ০৪:০১ অপরাহ্ন
চাঁদা না পেয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৮ পুলিশের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় চাঁদা না পেয়ে ইয়াবার মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে আট পুলিশসহ নয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
১৯ আগস্ট ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
প্লাস্টিক ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি প্লাস্টিক ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।
১৯ আগস্ট ২০২০, ০৩:২৪ অপরাহ্ন
নোবিপ্রবি ল্যাবে করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচনে গবেষণা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোভিড-১৯ ডায়াগনস্টিক ল্যাবে করোনা ভাইরাসের জীবন রহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচনে গবেষণা কার্যক্রম শুরু হয়েছে।
১৯ আগস্ট ২০২০, ০৩:১৮ অপরাহ্ন
আবুধাবি বিমানবন্দরে আটকে থাকা ২৯ বাংলাদেশিকে প্রবেশের অনুমতি
গতকাল আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া ২৯ বাংলাদেশিকে আজ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে গালফ নিউজ প্রতিবেদনে জানানো হয়েছে।
১৯ আগস্ট ২০২০, ০২:৫৮ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে কংক্রিটের টুকরো, পর্যটকদের ক্ষোভ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের শূন্য পয়েন্টে প্রায় একশ মিটার এলাকাজুড়ে ভাঙ্গা ভবনের কংক্রিটের টুকরা পড়ে আছে। এতে পর্যটকরা সৈকতের ওই অংশে হাঁটতে ও গোসলে নেমে আহত হচ্ছেন অভিযোগ করেছেন।
১৯ আগস্ট ২০২০, ০২:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ২ কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ আগস্ট ২০২০, ০২:৪০ অপরাহ্ন
৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৯ম অধিবেশন শুরু
আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ (১) এর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
১৯ আগস্ট ২০২০, ০২:০৫ অপরাহ্ন
ফেসবুকে শিপ্রার ছবি: পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রিটের আদেশ আগামীকাল
ফেসবুকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি উস্কানিমূলক বক্তব্যসহ পোস্টকারী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল আদেশ দেবেন হাইকোর্ট।
১৯ আগস্ট ২০২০, ০১:৫৯ অপরাহ্ন
মঠবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীর হাত কর্তন: জিজ্ঞাসাবাদের জন্য আটক ১
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ শর্মা শীল (২০) এর হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
১৯ আগস্ট ২০২০, ০১:৪২ অপরাহ্ন
বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু যা চিন্তা করতেন, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরিকল্পনা অনুযায়ীই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
১৯ আগস্ট ২০২০, ০১:২৫ অপরাহ্ন
৬৬ পোশাক শ্রমিকের মৃত্যুতে সরকারের ১ কোটি ৩২ লাখ টাকা সহায়তা
তৈরি পোশাক শিল্পের ৬৬ জন শ্রমিকের মৃত্যুতে সহায়তা হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে দেশের তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কে সহায়তা বাবদ এক কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে।
১৯ আগস্ট ২০২০, ০১:১৮ অপরাহ্ন
‘মা পাঁচ মাস ধরে ভারতে আটকা, দেশে ফিরতে কাঁদছেন’
‘দীর্ঘ পাঁচ মাস ধরে মা ভারতে আটকা পড়ে আছেন। ফোন করলেই কান্নাকাটি করছেন দেশে ফিরবার জন্য। কবে যে সীমান্ত খুলবে, আর কবে যে মাকে দেশে ফিরিয়ে আনতে পারব—এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। মাকে ছাড়া আর ভালো লাগছে না।’
১৯ আগস্ট ২০২০, ১২:৩০ অপরাহ্ন
পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস ভ্রাম্যমাণ আদালতের
নোয়াখালীর সদর উপজেলার দুই ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
১৯ আগস্ট ২০২০, ১২:১৯ অপরাহ্ন
আগস্টের শেষে আবারও বন্যার শঙ্কা, দিশেহারা নদীপাড়ের মানুষ
আগস্টের শেষ নাগাদ আবার একটি বন্যা হতে পারে, পানি উন্নয়ন বোর্ডের এমন আগাম বার্তায় দিশেহারা হয়ে পড়েছেন কুড়িগ্রাম ও লালমনিরহাটের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারপাড়ের লাখো মানুষ।
১৯ আগস্ট ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন
চাঁদপুরে অপহৃত ২ কিশোরী উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অপহরণের দুইদিন পর দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাদের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর থেকে উদ্ধার করা হয়।
১৯ আগস্ট ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন