জিয়া, খালেদা দেশে হত্যার রাজনীতি শুরু করে: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দেশে খুনের রাজনীতি শুরু এবং খুনীদের মদদ দেওয়ার অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বঙ্গবন্ধুর খুনীদের যেমন রক্ষাকবচ দিয়েছিল তেমনি খালেদা জিয়াও অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ শত শত মানুষ হত্যাকারীদের দায়মুক্তি দিয়ে গেছে।
১৬ আগস্ট ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন

সময়মতো চিকিত্সা দেওয়া হলে মৃত্যু এড়ানো যেত: তদন্ত কমিটির পর্যবেক্ষণ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া তিন কিশোরকে সময়মতো হাসপাতালে নেওয়া হয় হলে তারা বেঁচে যেত। আজ রোববার সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটির পর্যবেক্ষণে এই দাবি করা হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

মন্ত্রীর অনুমতির অপেক্ষা, ৮ মাসেও সরকারি অনুদান মেলেনি ১৫০০ প্রান্তিকজনের

পেশাগত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের আট মাস পার হলেও লালমনিরহাটের ১৫০০ সুবিধাভোগী প্রান্তিক জনগোষ্ঠির মানুষ এখনো সরকারি অনুদান না পাওয়ার অভিযোগ উঠেছে।
১৬ আগস্ট ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

কুড়িগ্রামে আগুনে পুড়ে ৭ দোকান ছাই, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি দোকান। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ০২:২৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত না করলে আবার ষড়যন্ত্র করবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা হলেও এ হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।
১৬ আগস্ট ২০২০, ০২:১৯ অপরাহ্ন

ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের বিরুদ্ধে শাজাহান খানের ‘মানহানি’ মামলা

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও অপর একজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
১৬ আগস্ট ২০২০, ০২:০২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশী কূটনীতিকগণের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
১৬ আগস্ট ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

গণশুনানিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ০১:২৪ অপরাহ্ন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আজ রোববার সদর উপজেলার হোতাপাড়া এলাকা ও রাজেন্দ্রপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
১৬ আগস্ট ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উদ্ধার কোবরা সাপ লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুরে উদ্ধারকৃত একটি কোবরা (কালো খরিস) সাপকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

মেঘনায় ২ লাইটার জাহাজডুবি, ২৭ নাবিক জীবিত উদ্ধার

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল মেঘনার প্রবল স্রোত ও ঢেউয়ের মুখে পড়ে মালবাহী এমভি সিটি-১৪ ও এমভি আক্তার বানু-১ জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ২৭ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ১২:২১ অপরাহ্ন

ফেসবুকে শিপ্রার ছবি পোস্টকারী ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পোস্টকারী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ১২:০৫ অপরাহ্ন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহতের ঘটনায় তদন্ত কমিটির কাজ শুরু

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ রোববার ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে তারা।
১৬ আগস্ট ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

আরও ১৩ জোড়া ট্রেন চালু

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগের ১৭ জোড়ার সঙ্গে আজ রোববার সকাল থেকে আরও ১৩ জোড়া ট্রেন ঢাকার বাইরে বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে।
১৬ আগস্ট ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

আজ শনাক্ত পরীক্ষার ২০.২০ শতাংশ, মৃত্যু আরও ৩২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৬৫৭ জন। একই সময়ে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ২৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে দাঁড়াল।
১৬ আগস্ট ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র শিগগিরই বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে ফেরত পাঠাবে: রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে ফেরত পাঠাবে।
১৬ আগস্ট ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

প্রশ্রয় ও শিথিলতায় শক্তিশালী স্বাস্থ্যখাতের সিন্ডিকেট

স্বাস্থ্যখাতের সিন্ডিকেটের একটি বড় নাম হিসেবে সামনে এসেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু। অথচ, দুর্নীতি দমন কমিশন (দুদক) বছরখানেক আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে সুযোগ পেয়েছিল তা যথাযথভাবে নিলে এত দূর পর্যন্ত যেতে পারত না সে।
১৬ আগস্ট ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

বৈধ কাগজপত্র না থাকায় পটুয়াখালীতে ৫৮ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নিবন্ধনবিহীন বা নিবন্ধন নবায়ন না থাকা ও আনুষঙ্গিক সুবিধা না থাকাসহ বিধি বহির্ভূতভাবে কার্যক্রম চালানোর দায়ে পটুয়াখালী জেলার ৫৮টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বা রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম জেলার আটটি উপজেলা সরেজমিনে পরিদর্শন করে এ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ও ৫১টি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার জন্য ওইসব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

প্রায় ৫ মাস পর মধ্যপাড়া পাথর খনির উৎপাদন শুরু

দেশে কোভিড-১৯ সংক্রমণের কারণে ১৪০ দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) উৎপাদন আবার শুরু হয়েছে।
১৬ আগস্ট ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন

কৃষকদের বিজ্ঞানসম্মত সার-বীজের সঙ্গে পরিচিত করেছি: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষকদের বিজ্ঞানসম্মত সার-বীজের সঙ্গে পরিচিত করা ও সরকারের পক্ষ্ থেকে কৃষকদের বিনামূল্যে ও স্বপ্লমূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে যাতে প্রাইভেট সেক্টর দাম নিয়ে কৃষকদের বিপদে ফেলতে না পারে।
১৬ আগস্ট ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন