অর্থ পাচার মামলায় এসকে সিনহাসহ ১১ জনের বিচার শুরু
২০১৬ সালে ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) এর প্রায় চার কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে মামলার বিচার শুরু করেছেন আদালত।
১৩ আগস্ট ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৪৪, শনাক্ত ২৬১৭, পরীক্ষা ১৩১৬২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৫৫৭ জন। একই সময়ে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬১৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে দাঁড়াল।
১৩ আগস্ট ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
‘বন্দুকযুদ্ধ’র পর পুলিশের করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ
২০১৭ সালে ‘বন্দুকযুদ্ধ’র নামে হত্যার অভিযোগে মহেশখালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা ফৌজদারি দরখাস্তটি খারিজ করে দেওয়া হয়েছে। মামলাটি উচ্চতর আদালতে বিচারাধীন থাকায় আজ বৃহস্পতিবার এই আদালত থেকে এটি খারিজ করে দেন বিচারক মোহামমদ আব্বাস উদ্দীন।
১৩ আগস্ট ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
নিজের ট্রেনের টিকিট অন্যের কাছে হস্তান্তর করলে কারাদণ্ড: রেল মন্ত্রণালয়
ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট হস্তান্তরযোগ্য নয়। নিজের ট্রেনের টিকিট অন্যের কাছে হস্তান্তর করলে তিন মাসের কারাদণ্ড হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।
১৩ আগস্ট ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন
ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রুটে রেললাইন স্থাপনের দাবি
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের স্বরণে মানিকগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকায় নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বৃক্ষ রোপন করেন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এর আগে, নিরাপদ সড়ক, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন স্থাপন এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন তারা।
১৩ আগস্ট ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
জলবায়ু পরিবর্তনকে বর্তমানে সর্বাধিক সংকটপূর্ণ চ্যালেঞ্জ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তরুণরাই আমাদের বর্তমান ও ভবিষ্যৎ এবং এই সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে।
১৩ আগস্ট ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
সেবার মান বাড়াতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ব্রান্ড ‘রেল পানি’
নিজস্ব ব্রান্ডের পানি সরবরাহের মাধ্যমে সেবার মান বাড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
১৩ আগস্ট ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন
জাতীয় শোক দিবসে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৩ আগস্ট ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন
ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে গেলাম: অধ্যাপক ডা. নজরুল ইসলাম
চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। এরপর প্রায় এক মাস পার হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সর্বশেষ গতকাল বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীনের কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেওয়া হবে কি না, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে।
১৩ আগস্ট ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক (৭৩) মারা গেছেন।
১৩ আগস্ট ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন
মেঘনার প্রবল স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারও ভাঙন
মেঘনার প্রবল স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারও নদীভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত ১০টার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত শহরের পুরাণবাজারের হরিসভা সড়কে শহর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকায় এই ভাঙন দেখা দেয়।
১৩ আগস্ট ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন
নিরস্ত্র সিনহাকে গুলি করেছিলেন লিয়াকত: সিফাত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মেজর (অব.) সিনহা ও তার সফরসঙ্গী সিফাত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্টে তাদের পরিচয় দেওয়ার পর এপিবিএন তাদের চলে যেতে বলেন। কিন্তু, ঠিক এর পরপরই পরিদর্শক লিয়াকত তাদের গাড়ির কাছে আসেন এবং তাদের পরিচয় শোনামাত্রই দৌড়ে গিয়ে গাড়ির সামনে একটি ড্রাম রেখে দেন।
১৩ আগস্ট ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন
পৌরসভার ময়লা-আবর্জনায় দূষিত বুড়ি তিস্তার পানি, বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক প্রবাহ
কুড়িগ্রামের উলিপুরের গুনাইগাছ ব্রিজ এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলায় বুড়ি তিস্তা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ নদীর পানি নোংরা ও দূষিত হয়ে গেছে। স্থানীয়রা পৌর মেয়রের কাছে বারবার অভিযোগ করলেও কোনো ফল আসেনি।
১৩ আগস্ট ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট গ্রামের এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইতালি প্রবাসীর জায়গায় থাকা বিভিন্ন বনজ গাছ কেটে ফেলার অভিযোগে একটি মামলা হয়েছে।
১৩ আগস্ট ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন
শাহজালালে ২ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
১৩ আগস্ট ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন
কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের স্পিনিং মিল এলাকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
১৩ আগস্ট ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা এবং ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ আগস্ট ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
দেশে উৎপাদিত বীজে লাল ও হলুদ তরমুজের সফল ফলন
দেশে প্রথমবারের মতো তরমুজের বীজ উৎপাদনের মাধ্যমে এর সফল ফলনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অঙ্গ প্রতিষ্ঠান পটুয়াখালীর আঞ্চলিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকেরা।
১২ আগস্ট ২০২০, ০৩:২০ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিবেশমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
১২ আগস্ট ২০২০, ০২:৫৪ অপরাহ্ন
চাঁদাবাজির অভিযোগে রাজশাহী রেঞ্জের এসপির বিরুদ্ধে মামলা
চাঁদাবাজির অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাভেদ পাটোয়ারীর নিকটাত্মীয় ব্যবসায়ী গোলাম মোস্তফা ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
১২ আগস্ট ২০২০, ০২:২১ অপরাহ্ন