সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ স্বাস্থ্যকর্মী নিহত
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের তালার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১০ আগস্ট ২০২০, ০৪:৩৮ পূর্বাহ্ন
বরিশালে কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বরিশালের একটি আবাসিক হোটেলে গৌরনদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
৯ আগস্ট ২০২০, ০৪:১৬ অপরাহ্ন
বিতর্কিত সীমান্ত অঞ্চলে চীন-পাকিস্তানের ৬শ কোটি ডলারের রেল প্রকল্প
কাশ্মীর সীমান্তবর্তী অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা বাড়িয়েছে চীন ও পাকিস্তান। বিতর্কিত ওই অঞ্চলে সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধ রয়েছে দেশ দুটির।
৯ আগস্ট ২০২০, ০৪:০৮ অপরাহ্ন
ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়াল
ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।
৯ আগস্ট ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
লতিফুর রহমানের চেহলাম অনুষ্ঠিত
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত লতিফুর রহমানের চেহলাম আজ মাগরিবের নামাজ শেষে তার গুলশানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরিবার, বন্ধু ও স্বজনদের অংশগ্রহণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়।
৯ আগস্ট ২০২০, ০৩:৪০ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের পদ শূন্য আছে। শিগগির এসব শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।
৯ আগস্ট ২০২০, ০২:৩৮ অপরাহ্ন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১ দফা দাবি
সংবিধানে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সংসদে শতকরা ৫ ভাগ অর্থাৎ ১৫টি সংরক্ষিত আসন বরাদ্দসহ ১১ দাবি জানিয়েছে টাঙ্গাইলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনগুলো।
৯ আগস্ট ২০২০, ০২:২৪ অপরাহ্ন
রাজাকারের তালিকা করতে সংসদীয় সাব কমিটি গঠন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী, জামায়াতে ইসলামী এবং তাহাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামসের তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।
৯ আগস্ট ২০২০, ০২:২৩ অপরাহ্ন
১৬ আগস্ট থেকে চালু হবে যে ১৩ ট্রেন
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আরও ১২ জোড়া আন্তনগর এবং একজোড়া কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ আগস্ট থেকে এই ট্রেনগুলো তাদের পুরনো সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
৯ আগস্ট ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
আলাউদ্দিন আলীর সুরে কালজয়ী ২০ গান
বাংলা গান তথা বাংলা চলচ্চিত্রের গানের কিংবদন্তি আলাউদ্দিন আলী। একইসঙ্গে সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। বাংলা গানকে সমৃদ্ধ করেছেন তিনি।
৯ আগস্ট ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
হাসপাতালে অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতালে অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। হাসপাতালে অনিয়ম অনুসন্ধান করা হয়। কোনো অভিযান বন্ধ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে যৌথভাবে এ অনিয়ম দেখা হবে।’
৯ আগস্ট ২০২০, ০১:২২ অপরাহ্ন
পুঁজিবাজারের ব্যাপক উত্থান
দীর্ঘ মন্দার পর অবশেষে পুঁজিবাজারে ব্যাপক উত্থানের দেখা মিলল। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে উঠে এসেছে। সূচকটি ২০১৩ সালে চালু হওয়ার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ উত্থান।
৯ আগস্ট ২০২০, ০১:২০ অপরাহ্ন
বালু তুলতে গিয়ে ক্ষতিগ্রস্ত সাবমেরিন ক্যাবল, ইন্টারনেটে ধীরগতি
পটুয়াখালীতে বালু তুলতে গিয়ে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদেশে ইন্টারনেটের গতি কমে গেছে।
৯ আগস্ট ২০২০, ০১:০৫ অপরাহ্ন
করোনার প্রভাবে কমেছে গাজীপুর সিটির বাজেটের আকার
গাজীপুর সিটি করপোরেশনের বাজেটে করোনা মহামারির প্রভাব পড়েছে। বিভিন্ন খাত থেকে আশানুরূপ রাজস্ব না পাওয়ার সম্ভাব্যতার কারণে এবার গত বছরের চেয়ে কম অংকের বাজেট ঘোষণা করা হয়েছে।
৯ আগস্ট ২০২০, ০১:০৩ অপরাহ্ন
মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যার পরে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক।
৯ আগস্ট ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
নোয়াখালীতে বাসচাপায় যুবকের মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও হ্যান্ডট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক মো. সুজন (২৩) নিহত হয়েছেন।
৯ আগস্ট ২০২০, ১২:১২ অপরাহ্ন
সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে লাঠিপেটার ঘটনা তদন্তে পুলিশের কমিটি
পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে বরগুনার বামনায় মানববন্ধনে পুলিশের লাঠিপেটার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
৯ আগস্ট ২০২০, ১২:০২ অপরাহ্ন
বাগেরহাটে শসার বাম্পার ফলন
বাগেরহাটের পাঁচ উপজেলায় এবার শসার বাম্পার ফলন হয়েছে। একইসঙ্গে বেশি দামে বিক্রি করতে পেরে করোনা পরিস্থিতিতেও খুশি কৃষক। এবার তারা শসা চাষ করে লাভের মুখ দেখেছে বলে জানান।
৯ আগস্ট ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
বৈরুত বিস্ফোরণের দুঃসহ স্মৃতি
ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেছে। কিন্তু লেবাননের রাজধানী বৈরুত বন্দরের সেই বিস্ফোরণের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারছেন না বৈরুতবাসী। ৪ আগস্ট বিকাল ৬:০৭মিনিট হঠাৎ বিকট শব্দে পুরো লেবানন যেন ভূমিকম্পের মতো দুলছিল। ভয়াবহ বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গিয়েছিল বহুদূর। কালো ধোয়ায় অন্ধকার হয়ে যায় পুরো শহর। এরপর মহূর্তেই লন্ডভণ্ড সব। বাসা বাড়ির কাঁচগুলো যেন বৃষ্টির মতো ভেঙে পড়ছে।
৯ আগস্ট ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
অন্য প্রতিষ্ঠানের কাজ করতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনুমতি লাগবে: ইউজিসি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরিবিধি ও প্রবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৯ আগস্ট ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন