সংসদ ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রত্না নিহত

রাজধানীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে লেক রোড়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না।
৭ আগস্ট ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন

শার্শা সীমান্তে ২৮ কেজি রুপা জব্দ

যশোরের শার্শা উপজেলা থেকে অবৈধভাবে আনা ২৮ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে গোগা সীমান্ত এলাকার গাজীপাড়া মাঠ থেকে রুপার চালানটি জব্দ করা হয়।
৭ আগস্ট ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

দেশে শনাক্ত রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়াল, মৃত্যু আরও ২৭

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৮৫১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৫২ হাজার ৫০২ জনে দাঁড়াল।
৭ আগস্ট ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২২ বাস চালককে জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ২২ বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এ তথ্য জানায়।
৭ আগস্ট ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন

দলই চা-বাগানে ‘তীব্র খাদ্য সংকট’

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় দলই বাগানে চা-পাতা তোলার কাজে ব্যস্ত সময় পার করতেন চা-শ্রমিকরা। অথচ বিগত ১১ দিন ধরে তারা ‘বেকার’। কারণ, চা-বাগান কর্তৃপক্ষ ১১ দিন আগে হঠাৎই অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ করে দেয়। এতে বড় বেকায়দায় পড়েছেন এসব শ্রমিকরা। কাজ নেই, তাই মজুরিও নেই। নেই ঘরে খাবারও। করোনাকালে এমন পরিস্থিতিতে মারাত্মক দুরবস্থায় পড়েছেন তারা।
৭ আগস্ট ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

করোনায় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু যান। উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৭ আগস্ট ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

৭০ বছর পরও যে বাঙালিকে শ্রদ্ধাভরে স্মরণ করে জাপানিরা

অবিভক্ত বাংলার মাটিতে জন্ম নেওয়া একজন বিচারক, মৃত্যুর ৫০ বছর পর বাংলায় বিস্মৃত হলেও এখনো তাকে মনে রেখেছেন জাপানের মানুষ। তাকে উৎসর্গ করে জাপানের জাসুকুনি মন্দিরে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।
৭ আগস্ট ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন

তাম্রফলকে খোদিত ইতিহাসের অনাবিষ্কৃত অধ্যায়

১৯৫৮ সালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামের মাটির নিচে সন্ধান পাওয়া যায় ‘চন্দ্রপুরশাসন’ নামের একটি তাম্রশাসনের। পশ্চিমভাগ গ্রামে পাওয়া এ তাম্রশাসনটি পরবর্তীতে ‘পশ্চিমভাগ তাম্রশাসন’ নামে পরিচিত হয় এবং এটি দশম ও একাদশ শতাব্দীতে বাংলা শাসন করা চন্দ্র বংশের উদ্ধার হওয়া ১২টি তাম্রশাসনের মধ্যে অন্যতম।
৭ আগস্ট ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন

প্রাণ ভয়ে বাড়ি ফিরতে পারছেন না কৃষক সোরহাব হোসেন

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে ৬৭ বছর বয়সী এক কৃষককে চাঁদার দাবিতে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভুক্তভোগী সোরহাব হোসেন আশঙ্কা করছেন, আবারও তার ওপর হামলা হতে পারে।
৭ আগস্ট ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন

রামেন্দু ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত

স্বনামধন্য অভিনেতা দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন।
৭ আগস্ট ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন

ফারমার্স ব্যাংকের টাকা আত্মসাৎ: সাহেদের ১০ দিনের রিমান্ড চেয়েছে দুদক

ফারমার্স ব্যাংক লিমিটেড (বর্তমান পদ্মা ব্যাংক) এর দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ আগস্ট ২০২০, ০৪:০২ অপরাহ্ন

হাইকোর্টের নিয়মিত কার্যক্রম চালুর সিদ্ধান্ত, চলবে ভার্চুয়াল আদালতও

ভার্চুয়াল আদালতের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে হাইকোর্টের নিয়মিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
৬ আগস্ট ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন

কক্সবাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল পরিচালনা করা হবে: আইএসপিআর

কক্সবাজারে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও এলাকার মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল পরিচালনা করা হবে বলে সেনাবাহিনী প্রধান এবং পুলিশের আইজিপি উভয়ই সম্মত হয়ে স্ব স্ব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
৬ আগস্ট ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

দক্ষিণাঞ্চলে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় এসব এলাকার নিস্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও ১ থেকে ৩ দশমিক ৬ ফুট জোয়ারে পানিতে কৃষি, মৎস্য খামার এমনকি হাট বাজার, রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
৬ আগস্ট ২০২০, ০২:৫৭ অপরাহ্ন

রেলের আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবিরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
৬ আগস্ট ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ তিন জনকে ৭ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
৬ আগস্ট ২০২০, ০২:৪৯ অপরাহ্ন

ডিএসইতে লেনদেনের সময় বাড়ল

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে লেনদেনের সময় আরও আধ ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে। আগামী রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
৬ আগস্ট ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

লঘু চাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

সমুদ্রের লঘু চাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে স্ফীত জোয়ারে পটুয়াখালীর নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল ও ফসলের মাঠ প্লাবিত হয়েছে। এমনকি জেলা শহরের অনেক জায়গা হাঁটু পানিতে ডুবে গেছে।
৬ আগস্ট ২০২০, ১২:৩৩ অপরাহ্ন

সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ দাশসহ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ থানার প্রত্যহারকৃত ওসি প্রদীপ দাশসহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৬ আগস্ট ২০২০, ১২:০৪ অপরাহ্ন

মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
৬ আগস্ট ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন