সাইকেল চালিয়ে আসাদ বাড়ি-বাড়ি পৌঁছে দেন বই
জীবনের কঠিন বাস্তবতা ও বেড়াজালে অধিকাংশ মানুষ আত্মসমর্পণ করলেও কেউ কেউ আছেন যারা পরিবর্তনের জন্য নিজের মতো করেই পথ তৈরি করে নেন।
৪ আগস্ট ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন
বিজয়নগরের সেই অবৈধ বাঁধ ভেঙে দিলো প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলিয়াজুড়ি বিলে মাছ চাষ করতে প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে দেওয়া সেই বাঁধ ভেঙে দেওয়া হয়েছে।
৪ আগস্ট ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
চসিক প্রশাসক হিসেবে আ. লীগ নেতা খোরশেদ আলম সুজনের নিয়োগ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
৪ আগস্ট ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় করোনায় অর্ধশত মৃত্যু, শনাক্ত ১৯১৮
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ২৩৪ জন। একই সময়ে সাত হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৯১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪৪ হাজার ২০ জনে দাঁড়াল।
৪ আগস্ট ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন
টাঙ্গাইলে কলেজ শিক্ষকদের মানববন্ধন
আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের কলেজ শিক্ষকরা।
৪ আগস্ট ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন
‘হোম অফিস’ এর অধিকার পেতে যাচ্ছে কর্মীরা?
জার্মানিতে করোনাক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ২৭ জানুয়ারি। মাসখানেকের মধ্যেই ভাইরাসটি কেবল জার্মানি নয়, মহামারির রূপ নেয় বিশ্বজুড়ে। যুগটাই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি, সেখানে মানুষ বাধ্য হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলতে। কোভিড-১৯ এর কারণে রাতারাতি বিবর্তিত হয়ে গেছে মানুষের দৈনন্দিন জীবনাচার। পাল্টে গেছে বেঁচে থাকার লড়াই, পাল্টেছে কর্মপদ্ধতি।
৪ আগস্ট ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
সংস্কারের ৩ বছরেই সৌন্দর্য হারিয়েছে সোমপুর মহাবিহার
সংস্কার ও পর্যটন উন্নয়নে নেওয়া প্রকল্প শেষ হওয়ার তিন বছরেই সৌন্দর্য ও মহিমা হারিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সোমপুর মহাবিহার। এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬’র ডিসেম্বর পর্যন্ত সময়ে সাইটটিতে ‘দক্ষিণ এশিয়া পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়ন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রকল্পের আওতায় মূল মন্দির ও চারপাশের স্থাপত্য পরিষ্কার ও সংস্কার করা হয়। মূল মন্দিরে দর্শনার্থীদের ওঠা ও চারদিকে নিরাপদে চলাচলের জন্য মূল স্থাপত্যগুলোর গায়ে কাঠের আলাদা অবকাঠামো তৈরি করা হয়।
৪ আগস্ট ২০২০, ০৭:০৭ পূর্বাহ্ন
গরম কমবে আজই, মাসের শেষে আবারও বন্যার শঙ্কা
লঘুচাপের মধ্যে তাপপ্রবাহ চলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদী ছাড়াও রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
৪ আগস্ট ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক চোরাকারবারি নিহত
যশোরের কেশবপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার দোরমুটিয়া ইটভাটার কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
৩ আগস্ট ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন
তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
দেশের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ আগস্ট ২০২০, ০৩:২৬ অপরাহ্ন
হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত সংসদ সদস্য সালমা চৌধুরীকে
করোনা আক্রান্ত সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে রাজবাড়ি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সালমা চৌধুরী রুমা রাজবাড়ির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
৩ আগস্ট ২০২০, ০২:২০ অপরাহ্ন
বাউফলে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
পটুয়াখালীর বাউফলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ আগস্ট ২০২০, ০১:৫৪ অপরাহ্ন
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করছি এবং এ কারণে বিশ্বের অনেক দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।
৩ আগস্ট ২০২০, ০১:৪১ অপরাহ্ন
জুলাইয়ে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স ২.৬ বিলিয়ন ডলার
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যেও শুধু জুলাই মাসেই ২.৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাসে ইতিহাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স আসেনি।
৩ আগস্ট ২০২০, ০১:১৫ অপরাহ্ন
মুগদা হাসপাতালের চিকিৎসাকর্মীদের হোটেলে থাকার তথ্য চেয়েছে দুদক
হোটেল সুপার স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালকের কাছ থেকে করোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের থাকা-খাওয়াসহ বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ আগস্ট ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
গাজীপুরে ২৪ ঘণ্টায় ১০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের দাবি
গাজীপুর মহানগরীর প্রায় ১০ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য ঘোষিত সময়ের ২৪ ঘণ্টা আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
৩ আগস্ট ২০২০, ১২:৩১ অপরাহ্ন
সন্ধ্যায় দোকান খোলা রাখার সময় বাড়ল
করোনাভাইরাস মহামারির মধ্যে দোকানপাট ও বিপণি বিতান খোলা রাখার সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে যা আগে সাতটা পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
৩ আগস্ট ২০২০, ১২:১৭ অপরাহ্ন
টাঙ্গাইলে আ. লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিক্সন হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ি থানা পুলিশ।
৩ আগস্ট ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
আরএসসির প্রধান নির্বাহী সালমা কাদির আর নেই
রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর সালমা কাদির আর নেই। মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার রাত ১১টার দিকে ঢাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
৩ আগস্ট ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগরে বাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে স্বরুপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ আগস্ট ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন