গাইবান্ধায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৭ জুলাই ২০২০, ০৪:২৭ অপরাহ্ন
রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ৬০২ জনের মধ্যে ৪১৭ জন সুস্থ
দেশে গত মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও, সর্বশেষ জেলা হিসেবে রাঙ্গামাটিতে গত ৬ মে প্রথম চার জনের করোনা শনাক্ত হয়। আজ সোমবার নতুন ১১ জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ৪১৭ জন সুস্থ হয়েছেন।
২৭ জুলাই ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন
মন্ত্রিসভায় মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের অনুমোদন
মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ জুলাই ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
ঘরমুখো মানুষের নিরাপত্তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁচ পয়েন্টে পুলিশ মোতায়েন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ী ফেরা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে আজ থেকে টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাঁচটি পয়েন্টে ৬১০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
২৭ জুলাই ২০২০, ০৩:০৫ অপরাহ্ন
‘ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি হুমকি’
কোভিড-১৯ মহামারির মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক অপব্যবহার ও বৈষম্যমূলক প্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা।
২৭ জুলাই ২০২০, ০৩:০৫ অপরাহ্ন
কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে
কয়েক দিন পরই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের বিপণী বিতানগুলোতে নগরবাসীর আনাগোনা থাকলেও, স্বর্ণের দোকানগুলোতে নেই কোন ব্যস্ততা বা ভিড়।
২৭ জুলাই ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের স্বল্প খরচে ইন্টারনেট দিতে অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী
একেবারে বিনামূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে সরকার যোগাযোগ করছে। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
২৭ জুলাই ২০২০, ০২:৩৩ অপরাহ্ন
বগুড়ায় করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, জেলা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
বগুড়ায় রেড জোন এলাকাগুলোতে সংক্রমণের হার কমলেও তুলনামূলকভাবে অন্য এলাকাগুলোতে বাড়ছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।
২৭ জুলাই ২০২০, ০২:১৪ অপরাহ্ন
বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার, ৩৫ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার
প্রতারণার মাধ্যমে এবি ব্যাংক থেকে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংকটির মানিকগঞ্জের পারিল শাখা থেকে বরখাস্ত শিক্ষানবীশ কর্মকর্তা ফয়সাল আলম সিহাবকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার বাড়ি থেকে ৩৫ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
২৭ জুলাই ২০২০, ০২:১২ অপরাহ্ন
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্যাদুর্গতদের সকল প্রকার সহায়তা দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ জুলাই ২০২০, ০১:৩২ অপরাহ্ন
সাভারে ভূমিদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৫
সাভারে সরকারি বনভূমি রক্ষা করতে গিয়ে দখলকারী ভূমিদস্যুদের ভাড়াটে সন্ত্রাসীর হামলায় এক বন কর্মকর্তাসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে সহকারী বন সংরক্ষক সাজেদুল আলম ও বন প্রহরী ইমরানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ জুলাই ২০২০, ০১:১০ অপরাহ্ন
করোনায় সাংবাদিক, উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহে সাংবাদিক রেবেকা ইয়াসমিন ও করোনা উপসর্গ নিয়ে লালমনিরহাটে মুক্তিযোদ্ধা আব্দুল হক মারা গেছেন।
২৭ জুলাই ২০২০, ১২:৪৪ অপরাহ্ন
ধামরাইয়ে আনসার আল ইসলামের ৫ ‘জঙ্গি’ আটক
ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল জব্দ করার কথা জানানো হয়েছে।
২৭ জুলাই ২০২০, ১২:২৭ অপরাহ্ন
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে টাঙ্গাইলের করোনা পরিস্থিতি
টাঙ্গাইলে নিয়মিতভাবে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। শুরুর দিকে এখানের করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত জুনের তুলনায় জুলাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
২৭ জুলাই ২০২০, ১২:২৬ অপরাহ্ন
করোনা মোকাবিলায় এগিয়ে রয়েছি: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল, ক্লিনিকসহ স্বাস্থ্যখাতের অনিয়ম তদন্তে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সোমবার বলেছেন, ‘যেখানেই অন্যায় হবে, সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
২৭ জুলাই ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
প্রাথমিকের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করার পরিকল্পনা করছে সরকার
শিক্ষা কার্যক্রমের ওপর করোনাভাইরাস মহামারির প্রভাব এবং স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা থাকায় সরকার প্রাথমিক পর্যায়ের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করার পরিকল্পনা করছে।
২৭ জুলাই ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন
ভারতের ১০টি রেল ইঞ্জিন উপহার পেল বাংলাদেশ রেলওয়ে
ভারত সরকারের দেওয়া ১০টি লোকোমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়।
২৭ জুলাই ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
নিখোঁজের ৪ দিন পর লালমনিরহাটে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার
নিখোঁজের চার দিন পর বেলাল হোসেন (৩০) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৭ জুলাই ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
সাহাবুদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জন কারাগারে
কোভিড-১৯ এর ভুয়া রিপোর্ট তৈরি, অননুমোদিত অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে করা মামলায় সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের (এসএমসিএইচ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৭ জুলাই ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে গত সাত দিন ফেরি ও লঞ্চ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল।
২৭ জুলাই ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন