সিরাজগঞ্জে ২৮,৪৯৯ হেক্টর জমির ফসল পানির নিচে, আমন নিয়েও শঙ্কা

সিরাজগঞ্জে তৃতীয় দফার বন্যায় মোট ২৮ হাজার ৪৯৯ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাট চাষিরা। নষ্ট হয়েছে পাট, সবজি, ধান, ডাল ও আখ।
২৬ জুলাই ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

তাম্রফলকের নিদর্শনের পুরাকীর্তির আলামত সংগ্রহ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় অবস্থিত ঐতিহাসিক ভাটেরা তাম্রফলকের নিদর্শনের পুরাকীর্তির আলামত সংগ্রহ করেছে ও পরিদর্শন শুরু করেছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর।
২৬ জুলাই ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে

বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। গত শুক্রবার মার্কিন ম্যাগাজিন পলিটিকোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
২৬ জুলাই ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

‘গরিব মানুষের শ্রমের ওপরই দেশ টিকে আছে’

সমাজ পরিবর্তনের আবশ্যকতায় বিশ্বাসী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বাকস্বাধীনতা, মানবিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্দোলনের পুরোধা তিনি। দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের অবদানে উজ্জ্বল, তাদের মধ্যে তিনি অন্যতম।
২৬ জুলাই ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিবন্ধন জরুরি কেন

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমাগত বাড়তে থাকে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে প্রায় এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছেন। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিট্যান্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন, তথা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
২৬ জুলাই ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন

‘হামার কাছোত অ্যালা এক পুতলি খিচড়ির দাম ম্যালা’

‘হামার কাছোত অ্যালা এক পুতলি খিচড়ির দাম ম্যালা। অ্যালা খিচড়ি কাই হামাক দ্যায়’— এভাবেই আঞ্চলিক ভাষায় কষ্টের কথা বলছিলেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তাপাড়ের ইউনিয়ন খুনিয়াগাছের হরিণচড়া মাঝের চরের বাসিন্দা রহিমা বেওয়া। বন্যার কারণে ৭২ বছর এই বৃদ্ধাকে খাবারের খোঁজে বের হতে হয়েছে।
২৬ জুলাই ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন

উত্তরবঙ্গ রুটে ১০ ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পরে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এসএম রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৬ জুলাই ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় রায়হান কবিরের পক্ষে লড়বেন দুই আইনজীবী

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের পক্ষে লড়বেন দুজন আইনজীবী। তারা হলেন সুমিতা শান্তিনি কিষনা (চেম্বারস অফ সুমিতা) এবং সেলভারাজ চিন্নিয়াহ (মেসার্স সিআর সেলভা)।
২৫ জুলাই ২০২০, ০৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে অনুমোদনহীন একটি কারখানায় তৈরি হচ্ছে ৩০ ব্রান্ডের মৎস্য খাদ্য

চট্টগ্রামের চাক্তায় এলাকায় অনুমোদনহীন এক কারখানায় ৩০ ব্রান্ডের মৎস্য খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেনে ভ্রাম্যমাণ আদালত।
২৫ জুলাই ২০২০, ০৪:০৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় আটক রায়হানের মুক্তি দাবিতে ২১ সংগঠনের বিবৃতি

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের অবিলম্বে মুক্তি ও নিরাপত্তার দাবি জানিয়েছে অভিবাসন ও উন্নয়ন নিয়ে কাজ করা দেশের ২১টি সংগঠন।
২৫ জুলাই ২০২০, ০৩:২৬ অপরাহ্ন

বানের পানিতে ভেসে গেছে হাওর-পুকুরের কোটি টাকার মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা বানের পানিতে হাওর ও বিলের পানি পুকুরের সঙ্গে মিশে অন্তত শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মৎস্যচাষিরা।
২৫ জুলাই ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

তাজউদ্দীন আহমদ ও জোহরা তাজউদ্দীনের পরিবারের পক্ষে বিবৃতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজউদ্দীন আহমদকে নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ্‌ আলী ফরহাদের স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে তাজউদ্দীন আহমদ ও জোহরা তাজউদ্দীনের পরিবার।
২৫ জুলাই ২০২০, ০৩:০৪ অপরাহ্ন

চীনের হয়ে যুক্তরাষ্ট্রে সিঙ্গাপুরের নাগরিকের গুপ্তচরবৃত্তি

চীনের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক জুন ওয়ে ইয়েও। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিজস্ব রাজনৈতিক পরামর্শ কেন্দ্র থেকে চীনের গোয়েন্দাদের কাছে তথ্য সরবরাহের অভিযোগ জানান মার্কিন কর্মকর্তারা।
২৫ জুলাই ২০২০, ০২:৪০ অপরাহ্ন

রাজধানীতে পশু কোরবানির জন্য ৩৫৬টি স্থান নির্ধারণ

এবারের ঈদুল আযহায় কোরবানির পশু জবাইয়ের জন্য রাজধানীতে ৩৫৬টি স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর জন্য ২৫৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর জন্য ১০০টি স্থান নির্ধারণ করা হয়েছে।
২৫ জুলাই ২০২০, ০২:০২ অপরাহ্ন

ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি ৩ বছর না বাড়ানোর দাবি অভিভাবকদের

চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আগামী তিন বছর টিউশন ও সেশন ফি না বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবকদের একটি অংশ।
২৫ জুলাই ২০২০, ০১:০৮ অপরাহ্ন

নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার শারমিন জাহান ৩ দিনের রিমান্ডে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দায়ের করা নকল মাস্ক সরবরাহ মামলায় গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৫ জুলাই ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

ইন্টারনেট বিলের ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ৪৪ নাগরিকের বিবৃতি

চলতি অর্থবছরের বাজেটে ইন্টারনেট বিলের ওপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের ৪৪ বিশিষ্ট ব্যক্তি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২০, ১২:৪০ অপরাহ্ন

কর্মজীবনে ঢোকার আগেই করোনায় প্রাণ গেল ডা. ফেরদৌস আমিনের

​ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের ছাত্রী ডা. ফেরদৌস আমিন প্রমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সদ্য শিক্ষাজীবন শেষ করা এই নবীন চিকিৎসক আজ রাজধানীর পপুলার হাসপাতালে আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ জুলাই ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড

ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রমের পর দুই বগির মাঝের জায়গায় আগুন লাগে।
২৫ জুলাই ২০২০, ১২:৩০ অপরাহ্ন

‘সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল’

‘দুপুরের খাবার খাচ্ছিলাম, বাইরে শব্দ শুনে তাকাতেই দেখি সবাই ছোটাছুটি করছে। কিছু বুঝে ওঠবার আগেই দেখি পায়ের নিচের মাটি সরছে। পরিবারের সবাইকে নিয়ে বাঁচার জন্য দৌঁড়াতে শুরু করি। পেছনে তাকিয়ে দেখি আমার ঘর-বাড়ি, মুরগির খামার সব পানিতে তলিয়ে যাচ্ছে,’ বলছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের আমিনুল ইসলাম।
২৫ জুলাই ২০২০, ১২:০৮ অপরাহ্ন