অবশেষে ভিয়েতনামে আশ্রয় পেলেন ১৭ বাংলাদেশি

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের সামনে খোলা আকাশের নীচে চার দিন কাটানোর পর অবশেষে ১৭ বাংলাদেশিকে একটি হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে।
২৪ জুলাই ২০২০, ০৪:৫৮ অপরাহ্ন

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর ভেসে উঠলো শহিদুলের মরদেহ

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর জালে ভেসে উঠলো শহিদুল ইসলামের মরদেহ। আজ শুক্রবার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে মাধবপুর-মানিকনগর চক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২৪ জুলাই ২০২০, ০৪:৩৮ অপরাহ্ন

আমি সত্য বলেছি, আমার অপরাধটা কী?

মালয়েশিয়া প্রবাসীদের নিপীড়ন নিয়ে আল জাজিরায় কথা বলা বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদকে উদ্ধৃত করে বলা হয়, আজ শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ জুলাই ২০২০, ০৪:৩১ অপরাহ্ন

টাঙ্গাইলে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের ১২ উপজেলায় মোট এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হলো।
২৪ জুলাই ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

করোনায় ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর শরিফুলের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের টাউন সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম (৫৫) মারা গেছেন।
২৪ জুলাই ২০২০, ০৪:১৪ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগকৃত ডিজিকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে সদ্য পদত্যাগকৃত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
২৪ জুলাই ২০২০, ০৩:৫০ অপরাহ্ন

টাঙ্গাইলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল এবং অতিবর্ষণে টাঙ্গাইলে সব নদীর পানি আবার বাড়তে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে জেলার মোট ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলার ৭৯‌ ইউনিয়ন এবং ছয়টি পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে, পানিবন্দি হাজার হাজার বানভাসি পরিবার মানবেতর জীবনযাপন করছে।
২৪ জুলাই ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সারা দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
২৪ জুলাই ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

মেকং নদী: যুক্তরাষ্ট্র-চীনের নতুন দ্বন্দ্ব

যুক্তরাষ্ট্র ও চীনের নতুন দ্বন্দ্বক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং নদী। পরিবশেবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ নদীকে ঘিরে গড়ে ওঠা প্রকল্পে অর্থ ব্যয় ও পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে এর পাশ দিয়ে প্রবাহিত দেশগুলোর উপর প্রভাবে বিস্তারে ওয়াশিংটনকে পেছনে ফেলেছে বেইজিং।
২৪ জুলাই ২০২০, ০২:২০ অপরাহ্ন

নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের চর কাঁকড়া গ্রামে ডা. সিরাজুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
২৪ জুলাই ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

ঝুঁকি নিয়ে লঞ্চে ঈদযাত্রা পরিহারের আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ঝুঁকি নিয়ে লঞ্চে ঈদযাত্রা পরিহার করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
২৪ জুলাই ২০২০, ০১:০৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুখোশ পরিহিত অবস্থায় একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে স্থানীয় তিতার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ জুলাই ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

ফেনীতে ভাতা কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, পৌর কাউন্সিলর আটক

ফেনী পৌরসভার পূর্ব মধুপুর এলাকায় ১৫ নং ওয়ার্ডে মাতৃদুগ্ধ ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলর আবু ইউসুফ বাদলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
২৪ জুলাই ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চা বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নে আমরাইলছড়া চা বাগানের ৩ নম্বর সেকশন থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
২৪ জুলাই ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

ছুটিতে হাইকোর্টের ১২টি বেঞ্চে শুনানি চলবে

চলমান বার্ষিক ছুটিতে মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য ১২টি একক-বিচারক হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
২৪ জুলাই ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের ২৪ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ও ১৩ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ

বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন ২৪ লাখের বেশি মানুষ। এর মধ্যে ১৩ লাখ শিশু আছে বলে জানিয়েছে ইউনিসেফ।
২৪ জুলাই ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন

যমুনায় ডুবে গেল গরু বোঝাই নৌকা, নিখোঁজ ১

মানিকগঞ্জে যমুনা নদীতে গরু বোঝাই একটি নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা ৩৬টি গরু ও রজব আলী (৬৫) নামে এক ব্যক্তির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে পৌনে ৯টার দিকে আরিচা ঘাটের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
২৪ জুলাই ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার, যুবক আটক

পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে শহরের গোরস্থান রোডস্থ হোটেল সাউথ কিং থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
২৪ জুলাই ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন

দিয়াবাড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধে দুই মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ জুলাই ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন

বন্যার পানিতে ডুবে কুড়িগ্রাম-লালমনিরহাটে ২২ শিশুসহ ২৪ জনের প্রাণহানি

বন্যা পরিস্থিতি চলাকালীন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বন্যাদুর্গত এলাকায় বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। অভিভাবকদের সচেতনতার অভাবে তাদের শিশুরা বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছে। গত এক মাসে কুড়িগ্রামে ১৬ শিশুসহ ১৮ জন ও লালমনিরহাটে ছয় শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে।
২৪ জুলাই ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন