সুনামগঞ্জে বাস দুর্ঘটনায় কেউ মারা যায়নি: পুলিশ

সুনামগঞ্জে বাস দুর্ঘটনায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন।
২১ জুলাই ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

এনআরবি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা করবে দুদক

এনআরবি ব্যাংকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও আরও তিনজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ জুলাই ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

আরও ৭২ ঘণ্টা থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আরও ৭২ ঘণ্টা আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের (৪৪ থেকে ৮৮ মিলি মিটার) সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২১ জুলাই ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

বিএসএফকে অবশ্যই নন-লেথাল অস্ত্র ব্যবহার করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবশ্যই সতর্ক হতে হবে এবং বাংলাদেশ সীমান্তে নন-লেথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র ব্যবহার করতে হবে। দেশটির গণমাধ্যম দ্য হিন্দু পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে।
২১ জুলাই ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭, পরীক্ষা ১২৮৯৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৭০৯ জন। একই সময়ে ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ১০ হাজার ৫১০ জনে দাঁড়াল।
২১ জুলাই ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

ওরে নীল দরিয়া…

‘এই যে এতদিন জাহাজে করে খালি নীল পানিতে ভেসে চলেন, বিরক্ত লাগে না?’ আমরা যারা সাগরে থাকি তাদের প্রায়ই এমন প্রশ্ন শুনতে হয়।
২১ জুলাই ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে, ২০ যাত্রী নিখোঁজ

সুনামগঞ্জের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে গেছে। আজ মঙ্গলবার উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
২১ জুলাই ২০২০, ০৭:১৭ পূর্বাহ্ন

করোনার প্রভাবে বিক্রি হতে যাচ্ছে শতাধিক স্কুল

নার্গিস আক্তারের জন্য সিদ্ধান্তটা নেওয়া ছিল খুবই কঠিন ও হৃদয়বিদারক। জমতে থাকা বেতন, ভাড়া আর বিলের ভারে ভারাক্রান্ত হয়ে স্কুলটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার।
২১ জুলাই ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে চালক নিহত

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন চালক। আহত হয়েছেন চালকের সহকারী।
২১ জুলাই ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

রাজশাহী কলেজের প্রাচীর ভেঙে চওড়া হচ্ছে রাস্তা

ঔপনিবেশিক যুগের স্থাপত্যশৈলীর ১৪৭ বছরের পুরনো ঐতিহ্য রাজশাহী সরকারি কলেজের সীমানা প্রাচীর ভেঙে রাস্তা চওড়া ও একটি নর্দমা তৈরি করছে রাজশাহী সিটি করপোরেশন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নিয়ম অগ্রাহ্য করে কলেজ কর্তৃপক্ষ সরকারি জমিতে শহর উন্নয়নের এই কাজের জন্য করপোরেশনকে মৌখিকভাবে সম্মতি দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্য ডেইলি স্টারের কাছে এ কথা স্বীকার করেছেন।
২১ জুলাই ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন

৬ মাস পর কৃষক নরেন্দ্র জানলেন তার জমি বিক্রি হয়েছে!

জমিতে আমন ধানের চারা লাগাতে গিয়ে ৮০ বছর বয়সী কৃষক নরেন্দ্র নাথ রায় জানতে পারলেন তার ৬৪ শতাংশ জমি বিক্রি হয়ে গেছে। তাৎক্ষণিক এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অসুস্থ হয়ে পড়েন কৃষক নরেন্দ্র নাথ। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে।
২১ জুলাই ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন

লালমনিরহাটে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা

তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করায় লালমনিরহাটে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২১ জুলাই ২০২০, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশিদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে

ভারতের আসামের করিমগঞ্জ জেলায় গণপিটুতে নিহত তিন বাংলাদেশির মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দুই জনই পেশায় অটোরকিশাচালক। গতকাল সোমবার রাতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ জুলাই ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন

সাহাবুদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল গ্রেপ্তার

করোনার ভুয়া রিপোর্ট তৈরি ও অনুমোদনহীন কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে করা মামলায় সাহাবুদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
২০ জুলাই ২০২০, ০৬:০৩ অপরাহ্ন

করোনাভাইরাস: চট্টগ্রাম বন্দর হাসপাতালের অবসরপ্রাপ্ত ডা. নজরুলের মৃত্যু

চট্টগ্রাম বন্দর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ডা. নজরুল হক (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
২০ জুলাই ২০২০, ০৫:০৯ অপরাহ্ন

সাহাবুদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

করোনার ভুয়া রিপোর্ট তৈরি ও অনুমোদনহীন কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।
২০ জুলাই ২০২০, ০৪:৫২ অপরাহ্ন

মৌলভীবাজারে ৪ গ্রামের ৪০০ পরিবার পানিবন্দি

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে বরাক নদীর পানি উপচে চার গ্রামের প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
২০ জুলাই ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে কিশোরের ‘আত্মহত্যা’: অভিযুক্ত এসআইকে বরখাস্তের সুপারিশ

চট্টগ্রামের আগ্রাবাদে সাদা পোশাকে অভিযানের সময় কিশোর মারুফের ‘আত্মহত্যার’ ঘটনায় অভিযুক্ত এসআই হেলালকে বরখাস্ত করে বিভাগীয় মামলা করার সুপারিশ করছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। সেই সঙ্গে অধস্তন অফিসারকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় ডবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ দাশকেও কারণ দর্শানোর নোটিশ দিতে সুপারিশ করা হয়েছে।
২০ জুলাই ২০২০, ০৪:০০ অপরাহ্ন

ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট কাল থেকে চালু

ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পুনরায় চালুর পর, আগামীকাল থেকে ঢাকা-রাজশাহী রুটে আবার উড়োজাহাজ চলাচল শুরু হবে।
২০ জুলাই ২০২০, ০৩:২৯ অপরাহ্ন

লালমনিরহাটে বাল্যবিয়ে: ভুয়া রেজিস্ট্রি বইসহ কাজি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ভুয়া বিবাহ রেজিস্ট্রি বইসহ বিয়ের কাজি আবুল কাসেমকে (৫২) আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ জুলাই ২০২০, ০৩:১২ অপরাহ্ন