ফেনীতে একই পরিবারের ১২ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা লুট
ফেনীর ছাগলনাইয়ায় খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে পরিবারের ১২ জনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকার জয়নাল আবেদীন চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ জুলাই ২০২০, ০৪:২৮ অপরাহ্ন
কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বন্যার পানিতে ডুবে কুড়িগ্রামের উলিপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নে বন্যার পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।
১৮ জুলাই ২০২০, ০৩:৫২ অপরাহ্ন
শেয়ারবাজারে ফ্লোর প্রাইস ‘প্রতিবন্ধকতা’, ব্যবস্থা নেওয়া হবে: বিএসইসি চেয়ারম্যান
পুঁজিবাজার থেকে সহসাই ফ্লোর প্রাইস সরানো হচ্ছে না, এমন বক্তব্য থেকে সরে এসেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।
১৮ জুলাই ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন
জুলুম-দখলের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে রাজোয়ার সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে রাজোয়ার সম্প্রদায়ের উপর জুলুম, নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই ২০২০, ০৩:১১ অপরাহ্ন
কম্পিউটার মেরামতের দোকানে ব্যক্তিগত ছবি হাতিয়ে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
অনলাইনে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার ঘটনায় গাজীপুরে কম্পিউটার মেরামতের দোকানের এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ বলছে, কম্পিউটার মেরামতের সুযোগে ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করছিলেন।
১৮ জুলাই ২০২০, ০৩:০৫ অপরাহ্ন
ফ্রান্সের সেইন্ট পিটার ও সেইন্ট পল ক্যাথেড্রালে আগুনের ঘটনায় তদন্ত শুরু
ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় নঁতে শহরের পঞ্চদশ শতাব্দীর ঐতিহাসিক স্থাপনা সেইন্ট পিটার ও সেইন্ট পল ক্যাথেড্রালের আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
১৮ জুলাই ২০২০, ০৩:০২ অপরাহ্ন
হাঙ্গেরিতে কোভিড-১৯ এর তেমন প্রভাব পড়েনি
কোথায় যেন পড়েছিলাম, মানুষ যত বড় হয়, তত বড় হয় তার ঠিকানা! অমুক বাড়ির ছেলে থেকে হয় অমুক পাড়ার ছেলে, সেখান থেকে অমুক গ্রাম, অমুক জেলা, বিভাগ এমনি করে বাড়তে থাকে, হয় দেশ-মহাদেশ।
১৮ জুলাই ২০২০, ০২:১৯ অপরাহ্ন
টাঙ্গাইলে নতুন এলাকা প্লাবিত, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
যমুনাসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পানির তোড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে টাঙ্গাইলের বিভিন্ন স্থানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
১৮ জুলাই ২০২০, ০২:০৬ অপরাহ্ন
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬
ভারতের আসামে বন্যায় ৩০টি জেলার প্রায় ৫৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৬ জন।
১৮ জুলাই ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
যে কারণে গবেষণা হয় না বিশ্ববিদ্যালয়ে
সুসজ্জিত পরীক্ষাগার নেই। তবে আছে, তহবিলের অভাব। ফলে নিজেদের বিশেষায়িত জ্ঞানের প্রত্যক্ষ ব্যবহার করতে পারছে না দেশের শত শত জৈবিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গ্র্যাজুয়েটরা।
১৮ জুলাই ২০২০, ০১:২৭ অপরাহ্ন
২৩ জুলাই থেকে বিদেশ যাত্রায় করোনা সনদ বাধ্যতামূলক
আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বিদেশগামীদের জন্য ১৬টি নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৮ জুলাই ২০২০, ০১:২০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে সেনা সদস্যের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে ডুবে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই ২০২০, ০১:১৬ অপরাহ্ন
হাসপাতালের প্রতি রোগীর আস্থা ফিরিয়ে আনুন: কাদের
করোনাভাইরাস সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৮ জুলাই ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
জামালপুরে যমুনায় ৪৮ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি কমেছে
জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ৪৮ ঘণ্টায় ২১ সেন্টিমিটার নামলেও, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। আজ দুপুর ১২টার দিকে এখানে পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
১৮ জুলাই ২০২০, ১২:১৫ অপরাহ্ন
কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশের মৃত্যু
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে সুরুজ মিয়া (৫২) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
অপর্যাপ্ত ত্রাণে দুর্ভোগে ব্রহ্মপুত্রপাড়ের বানভাসি
ব্রহ্মপুত্র নদের পানিতে বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকের সাথে সরকারি রাস্তায় আশ্রয় নিয়েছেন ৯০ বছর বয়সি তমিজন বেওয়া। অন্য বানভাসিরা সড়কের ওপর পলিথিন মোড়ানো ঝুঁপড়ি ঘর তৈরি করে পরিবার-পরিজন নিয়ে থাকলেও তমিজন বেওয়ার ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বৃষ্টি এলে তিনি ছুটে যান অন্যের ঝুঁপড়িতে।
১৮ জুলাই ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় লালমনিরহাটে ৭ জনের বিরুদ্ধে মামলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনিগঞ্জ গ্রামে মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার দুপরে নিহত একরামুল হকের স্ত্রী মনিরা ইয়াসমিন মামলা করেন।
১৮ জুলাই ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
ঈদুল আজহায় বাড়ছে না ট্রেন, টিকিট ছাড়া ঢোকা যাবে না স্টেশনে
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেজন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেওয়ার প্রকল্পের কাজ চলছে।
১৮ জুলাই ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
দেশে মোট শনাক্ত ২ লাখ ছাড়াল, মৃত্যু আরও ৩৪
গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৭০৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ দুই হাজার ৬৬ জনে দাঁড়াল।
১৮ জুলাই ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন
আসামির ছুরিকাঘাতে এএসআই নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ জুলাই ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন