আবারও বন্যার কবলে তিস্তাপাড়ের মানুষ, ১১০ গ্রাম প্লাবিত
একটি বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যার কবলে পড়েছেন লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ। বাড়িতে উঠে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর মেরামত করতে না করতে আবারও তাদের বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ফসলের খেত। বন্যার পানি ঢুকে পড়েছে জেলার প্রায় ২১টি ইউনিয়নের ১১০টি গ্রামে।
১১ জুলাই ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন
আশুগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা নথিভুক্ত না করার অভিযোগ করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।
১১ জুলাই ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ এখন কম ঝুঁকিপূর্ণ: সিভিল সার্জন
নারায়ণগঞ্জ নতুন করে রেড জোন করার কারণ নেই, নারায়ণগঞ্জ এখন কম ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ।
১১ জুলাই ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন, চা বাগানের পঞ্চায়েত নেতা আটক
চুরির অপবাদে চা শ্রমিকের দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কুরমা চা বাগান শাখার পঞ্চায়েত কমিটির সহসভাপতিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাকে আটক করা হয়।
১১ জুলাই ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
লাইসেন্স ছাড়াই চলছে দেশের দুই-তৃতীয়াংশ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার
দেশের ১৫ হাজারেরও বেশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে দুই-তৃতীয়াংশই চলছে বৈধ লাইসেন্স ছাড়া। ২০১৮ সাল থেকে বৈধ লাইসেন্স না থাকলেও, তেমন কোনো ঝামেলা তাদের পোহাতে হয়নি।
১১ জুলাই ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
করোনা ও ডেঙ্গুতে মারা গেলেন জাপার নেতা খালেদ আখতার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আখতার মারা গেছেন। আজ শনিবার দুপুরে দলের চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
১১ জুলাই ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
বগুড়ায় এএসআই’র হাতে সাংবাদিক লাঞ্ছিত
বগুড়ায় মধ্যরাতে অফিস থেকে বাসায় ফেরার পথে এক সাংবাদিককে লাঞ্ছিত করেছে পুলিশ। গতরাত সাড়ে ১২ দিকে বগুড়ার ফুলতলা গোহাইল রোডে এ ঘটনা ঘটে।
১১ জুলাই ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৩০, শনাক্ত ২৬৮৬, পরীক্ষা ১১১৯৩
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৩০৫ জন। একই সময়ে ১১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক শূন্য শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৮১ হাজার ১২৯ জনে দাঁড়াল।
১১ জুলাই ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন
আবারও বন্যার কবলে সুনামগঞ্জ, বিপৎসীমার উপরে বইছে সুরমা
আবারও বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। আজ শনিবার সকাল থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১১ জুলাই ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন
প্রখ্যাত ইতিহাসবিদ এবিএম হোসেন আর নেই
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের মানবিক অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ জুলাই ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন
জীবনবোধের চির আধুনিক কবি
‘আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত!’
১১ জুলাই ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন
করোনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলামের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম মারা গেছেন।
১১ জুলাই ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন
বনানী কবরস্থানে সাহারা খাতুনের দাফন আজ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির দাফন আজ শনিবার। বনানী কবরস্থানে সাহারা খাতুনের বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
১১ জুলাই ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নেতা খুন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ জুলাই ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে আরও ৭৮ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৭০৯ জন।
১০ জুলাই ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন
করোনায় ফরিদপুর পুলিশের আরেক সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার ইমপালস হাসপাতালে তিনি মারা যান।
১০ জুলাই ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন
কুমিল্লায় কাউন্সিলরের হামলায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
কুমিল্লায় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন ও তার সহযোগীদের হামলায় আকতার হোসেন (৫৫) নামে এক বালু ব্যবসায়ীর নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
১০ জুলাই ২০২০, ০৪:৪৪ অপরাহ্ন
‘এমপি পাপুলের সঙ্গে রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে’
মানব পাচার ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের কর্মকাণ্ডের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
১০ জুলাই ২০২০, ০৪:২৫ অপরাহ্ন
অ্যান্টিজেন ভিত্তিক করোনা পরীক্ষার অনুমতি দেওয়ার পরামর্শ জাতীয় কমিটির
করোনাভাইরাস পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধির চেয়ে সক্ষমতা বৃদ্ধি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অ্যান্টিজেন ভিত্তিক করোনা পরীক্ষার অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছে মহামারি প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
১০ জুলাই ২০২০, ০৪:২১ অপরাহ্ন
কাজাখস্তানে করোনার চেয়েও প্রাণঘাতী ‘অজানা নিউমোনিয়া’ ছড়াচ্ছে, দাবি চীনের
কাজাখস্তানে করোনাভাইরাসে চেয়েও প্রাণঘাতী এক ধরনের ‘অজানা নিউমোনিয়া’ ছড়াচ্ছে বলে চীনা নাগরিকদের সতর্ক করেছে বেইজিং। তবে, চীনের এমন সতর্ক বার্তাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে কাজাখস্তান।
১০ জুলাই ২০২০, ০৩:৫২ অপরাহ্ন