লক্ষ্মীপুর থেকে ফেরত গেল কাবিখার ১৬০ টন গম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে ফেরত গেছে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ১৬০ মেট্রিক টন গম। ২৫টি উন্নয়ন প্রকল্পের নামে কাবিখা দ্বিতীয় পর্যায়ের এ বরাদ্দ এসেছিল।
৯ জুলাই ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

এমপি পাপুল কুয়েতের নাগরিক নন: কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছে।
৯ জুলাই ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন

‘গানে প্রতিষ্ঠার আগে মনোহারী দোকান দিয়েছিলেন এন্ড্রু কিশোর’

পঞ্চাশ থেকে সত্তরের দশক পর্যন্ত জাতীয় মুক্তির আন্দোলন মুখর দিনগুলোতে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে সমৃদ্ধির যে দ্যুতি ছড়িয়ে পড়েছিল সেই আলোতেই বেড়ে ওঠেন সদ্য প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর।
৯ জুলাই ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৪১, শনাক্ত ৩৩৬০, পরীক্ষা ১৫৬৩২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ২৩৮ জন। একই সময়ে ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৩৬০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে দাঁড়াল।
৯ জুলাই ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন

সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
৯ জুলাই ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন

অনুমোদন ছাড়াই করোনা পরীক্ষা, ক্লিনিক মালিক কারাগারে

সরকারি অনুমোদন না নিয়ে করোনা পরীক্ষা করার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার একটি ক্লিনিকের মালিক আব্দুল ওহাব রানাকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়েছিল। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
৯ জুলাই ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন

ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছেন বলে আজ বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৯ জুলাই ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

পুরস্কারের টাকায় ১৫ কলেজ শিক্ষার্থীকে সাইকেল দিলেন ইউপি চেয়ারম্যান

বাড়ি থেকে কলেজের দূরত্ব প্রায় নয় কিলোমিটার। এখন কলেজ বন্ধ তাই কলেজে যেতে হয় না একাদশ বর্ষের শিক্ষার্থী প্রিয়াংকা রানীকে। কিন্তু কলেজ খুললে তাকে যেতে হবে।
৯ জুলাই ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণির মোড়ে সড়ক দুর্ঘটনায় মোকসেদুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৯ জুলাই ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘ইয়াবা চোরাকারবারি’ নিহত হয়েছেন।
৯ জুলাই ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন

ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক ছোয়াদ গ্রেপ্তার

রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় মনিং বার্ড-২ নামে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় এমভি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ জুলাই ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

ইতালির গণমাধ্যমে বাংলাদেশ

ইতালীয়দের কাছে বাংলাদেশি কমিউনিটির সুনাম অনেক দিনের। বাংলাদেশিরা ভালো শ্রমিক। বৈধভাবে বাস করতে এবং উপার্জন করতে পছন্দ করে।
৯ জুলাই ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের দেশত্যাগের নির্দেশনার বিরুদ্ধে হার্ভার্ড-এমআইটির মামলা

বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা পুরোপুরি অনলাইনে হলে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
৮ জুলাই ২০২০, ০৪:০৮ অপরাহ্ন

মতলবে বন্যার পানিতে ভাসছে আশ্রয়ণ প্রকল্পের ৫টি ভবন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি নতুন ভবন বন্যার পানিতে ভাসছে। ফলে, গত কয়েকদিন ধরে সেখানে থাকা চারটি পরিবার দুর্ভোগে আছে।
৮ জুলাই ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী আর নেই

কক্সবাজারের প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী (৭৭) মৃত্যুবরণ করেছেন।
৮ জুলাই ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

রায়হানের পাশে থাকুক বাংলাদেশ

আল জাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে নিয়ে তোলপাড় চলছে মালয়েশিয়ায়। লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট-শীর্ষক ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে এসেছে।
৮ জুলাই ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

করোনায় কিং ফাহাদ হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মুজিবুল হকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সৌদি আরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মুজিবুল হক চৌধুরী (৮০)। গতকাল রাত ৩টায় সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ জুলাই ২০২০, ০২:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ চীন: এফবিআই পরিচালক

চীন সরকারের গুপ্তচর ও চৌর্যবৃত্তি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক ক্রিস্টোফার রে।
৮ জুলাই ২০২০, ০১:৫২ অপরাহ্ন

ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট: ইতালির পত্রিকার শিরোনামে বাংলাদেশ

বাংলাদেশ থেকে সোমবার ইতালিতে যাওয়া একটি বিশেষ ফ্লাইটে ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর দেশটির প্রভাবশালী প্রায় সবগুলো পত্রিকার প্রধান শিরোনামে আজ নেতিবাচকভাবে বাংলাদেশের খবর প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে এই প্রবাসীরা ইতালিতে গেছেন বলে শিরোনামে উল্লেখ করা হয়েছে।
৮ জুলাই ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

ইংলিশ মিডিয়াম স্কুলে টিউশন ফি ৫০ শতাংশ ছাড়ের দাবি অভিভাবক ফোরামের

করোনাভাইরাস মহামারি সময়ে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি ৫০ শতাংশ ছাড়ের দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম। আজ বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক ফোরাম এ দাবি জানায়।
৮ জুলাই ২০২০, ০১:২০ অপরাহ্ন