মানিকগঞ্জে পানিতে তলিয়েছে ফসলি জমি, নদীগর্ভে বিলীন ৫০০ স্থাপনা
মানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতিসহ জেলার অভ্যন্তরীণ নদীর পানি বাড়ছে। গত সাত দিনে পানিতে তলিয়েছে আড়াই হাজার হেক্টরেরও বেশি জমির ফসল।
৭ জুলাই ২০২০, ১২:০০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে জাহাজের ধাক্কায় ডুবল বাল্কহেড, ১ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় এক জনের মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
৭ জুলাই ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন
‘তুলে নেওয়া’ অভিযোগের ১ দিন পর খুলনার ২ পাটকল শ্রমিক নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
সদ্য বন্ধ হয়ে যাওয়া খুলনার ইস্টার্ন জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা নূর ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত রোববার রাতেই এই দুজনকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। পরদিন সন্ধ্যায় দুজনকে পুরনো একটি মামলায় গ্রেপ্তারের কথা জানায় খুলনা মেট্রোপলিটন পুলিশ।
৭ জুলাই ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
পাপুলের বিষয়ে কুয়েত যদি জানায়, আমাদের দেশে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব: পররাষ্ট্রমন্ত্রী
মানবপাচারের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে আজ মঙ্গলবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
৭ জুলাই ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
পরীক্ষার সংখ্যা কমছে, ল্যাবের সংখ্যা বাড়লেও
জুলাইয়ের প্রথম সাত দিনে দেশে নতুন ছয়টি আরটি-পিসিআর ল্যাব যুক্ত হয়েছে। এতে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও উল্টো জুনের শেষ সাত দিনের চেয়ে কমেছে ১৫ হাজার ৪২৯টি।
৭ জুলাই ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে প্রবল স্রোতে দুটি নৌকা ডুবে গেছে। দুর্ঘটনায় ৯ জন সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন চার জন।
৭ জুলাই ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে পিরোজপুরে আইনজীবীদের মানবন্ধন
ভার্চুয়াল কোর্ট বাতিল করে সনাতন পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও তাদের সহকারীরা অংশ নেন।
৭ জুলাই ২০২০, ১০:১২ পূর্বাহ্ন
কোটি টাকার স্লুইস গেট, কৃষকের ভোগান্তি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে কোটি টাকা খরচ করে তৈরি করা স্লুইস গেটটি এখন আর কৃষকের কাজে আসছে না।
৭ জুলাই ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন
সংক্রমণ বাড়ছে সম্মুখযোদ্ধাদের, কঠিন হয়ে উঠছে করোনা যুদ্ধ
প্রতিদিন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য খাতের যোদ্ধাদের এমন সংক্রমণ কঠিন করে তুলছে মারাত্মক করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ।
৭ জুলাই ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
শ্রোতাদের উদ্দেশে এন্ড্রু কিশোরের শেষ দুলাইন
‘ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবো না আর বেশি দিন তোদের মাঝারে’— জনপ্রিয় এই গানটির একটি লাইন গত ২ জুলাই রাতে পোস্ট করেন এন্ড্রু কিশোর। এরপরে লেখেন, ‘আমি আমার প্রিয় ভক্ত-শ্রোতাদের অনুরোধ করছি আমার গান ভালবেসে বাঁচিয়ে রাখার জন্য, আমার গাওয়া গানকে স্বাভাবিক ও সাবলীল রেখে এবং বিকৃত না করে যত্ন করে রাখবেন।’
৭ জুলাই ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
হৃদরোগে রাবি অধ্যাপক রকিব-উজ-জামানের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রকিব-উজ-জামান (৬৪)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৭ জুলাই ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৫৫, শনাক্ত ৩০২৭, পরীক্ষা ১৩১৭৩
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ১৫১ জন। একই সময়ে ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ২৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে দাঁড়াল।
৭ জুলাই ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন
করোনা উপসর্গ নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহর মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহ। রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৭ জুলাই ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন
টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, ১৭ মামলার আসামিসহ নিহত ২
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি সাদ্দাম ও তার ‘সহযোগী’ আব্দুল জলিল নিহত হয়েছেন।
৭ জুলাই ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন
‘বন্যার পানিতে ভেসে গেল শেষ অবলম্বন’
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা রায়পুর গ্রামের বাসিন্দা সাজেন মিয়া। তার একটি মৎস্য খামার আছে। ওই খামারের আয়েই চলে তার সংসার। খামারটিতে তার পরিবারের সবাই শ্রম দিত। তবে, এবারের বন্যায় তার খামারের সব মাছ ভেসে চলে গেছে। যে কারণে থেমে গেছে সাজেন মিয়ার আয়।
৭ জুলাই ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলার ৩৫টি পয়েন্টে ভাঙন, ৭৫০টি বাড়ি নদীগর্ভে
‘নদ-নদীত পন বাইল্লে বান হয় আর হামরাগুলা বানোত ভাসি যাই। বানের পানি কইমলে দ্যাখা দ্যায় ভাঙ্গন। হামার ভিটামাটি, ফসলের জমি, বাগান সোককছিুই ভাঙ্গি চলি যায় নদ-নদীন প্যাটোত। হামারগুলার কষ্টের শ্যাষ নাই’— এভাবে নিজের কষ্টের কথা বর্ণনা করছিলেন কুড়িগ্রামের কৃষক নাদের ইসলাম।
৭ জুলাই ২০২০, ০৫:৩৭ পূর্বাহ্ন
কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গানগুলো
এন্ড্রু কিশোর প্রায় ১৫ হাজার গান গেয়েছেন চলচ্চিত্রে। এজন্যই তাকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’।
৭ জুলাই ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ন
বান্দরবানে অতর্কিত হামলায় জেএসএস সংস্কার দলের ৬ জন নিহত
বান্দরবান সদরে অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে জেএসএস এমএন লারমা (সংস্কার) দলের ছয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
৭ জুলাই ২০২০, ০৪:১৪ পূর্বাহ্ন
করোনা আপডেট: সাতক্ষীরা, চাঁদপুর
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা এবং গত দুদিন এ জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি। চাঁদপুরে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসোলেশন ইউনিটে মারা তিন ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়ালো।
৬ জুলাই ২০২০, ০৪:০০ অপরাহ্ন
ঢাকার কয়েকটি এলাকায় মঙ্গলবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৬ জুলাই ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন