আগ্রাসী যমুনা-ব্রহ্মপুত্র-ঘাঘট

প্রাক-মৌসুমে অধিক বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত তিন দিন ধরে গাইবান্ধায় এবং দুই দিন ধরে বগুড়ার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানিবন্দি হয়ে পড়েছে দুই জেলার হাজারো মানুষ। শত শত হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২৮ জুন ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে গুলিবিদ্ধ ইউপি সদস্যের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি সদস্য মোহাম্মদ হোরন (৫০) মারা গেছেন। গতরাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৮ জুন ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

তিস্তা গর্ভে বিলীন বসতভিটা, আবাদি জমি

চোখের সামনেই তিস্তা নদীর গর্ভে চলে যাচ্ছে বসতভিটা, বেঁচে থাকার অবলম্বন আবাদি জমি ও ফলের বাগান।
২৮ জুন ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

টিউশন ফির চাপে বিপর্যস্ত অভিভাবক, অর্থ সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনাভাইরাস মহামারির প্রভাবে অনেক অভিভাবক চাকরি হারিয়েছেন কিংবা চাকরি থাকলেও অনেকের বেতন কাটা হচ্ছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খরচ মেটানোই যেখানে কঠিন হয়ে পরছে সেখানে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সন্তানদের টিউশন ফি। বিদ্যালয় থেকে জরুরি ভিত্তিতে টিউশন ফি প্রদানের জন্য অভিভাবকদের কাছে আবেদন জানানো হচ্ছে।
২৮ জুন ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ প্রবেশ বন্ধে উদ্যোগ নিবে কানাডার অন্টারিও লিবারেল পার্টি

কানাডার অন্যতম বড় প্রদেশ অন্টারিওর লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডোকা বলেছেন, আগামী নির্বাচনে প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) হিসেবে নির্বাচিত হলে তিনি প্রদেশটিতে মুদ্রা পাচার হয়ে আসা বন্ধে উদ্যোগ নেবেন।
২৮ জুন ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন

বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে যমুনার পানি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পাঁচটি উপজেলায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের অন্তত ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
২৮ জুন ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ২৩ ইউনিয়নে পানিবন্দি মানুষের মানবেতর জীবনযাপন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৮ জুন ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৪৩, শনাক্ত ৩৮০৯, পরীক্ষা ১৮০৯৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৭৩৮ জন। একই সময়ে ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৮০৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে দাঁড়াল।
২৮ জুন ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন

বান্দরবানে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বান্দরবান শহরের মধ্যম পাড়ায় গৃহপরিচারিকাকে নির্যাতনের পর হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ জুন ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে ২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ জুন ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন

৫ দফা দাবিতে বারডেমে চিকিৎসকদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণ ও সব চিকিৎসকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন করছেন বারডেম জেনারেল হাসপাতালের অস্থায়ী চিকিৎসকরা।
২৮ জুন ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর উপহার পেলেন চা-বাগানের শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
২৮ জুন ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করেছে।
২৮ জুন ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ন

আজও বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে তিস্তার পানি

লালমনিরহাটের প্রধান দুই নদী তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার সকাল থেকে হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
২৮ জুন ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

ভিয়েতনাম থেকে অভিযোগ, ময়মনসিংহে ‘মানব পাচারকারী চক্রের দালাল’ গ্রেপ্তার

ভিয়েতনাম থেকে এক ভুক্তভোগী বাংলাদেশি পুলিশের কেন্দ্রীয় ফেসবুক পেইজের মেসেঞ্জার ইনবক্সে জানান যে, ময়মনসিংহে তারই এলাকার ‘মানব পাচারকারী চক্রের দালাল’ কাজী সালেহ আহাম্মদ ওসমানীর মাধ্যমে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে কয়েকদিন আগে তিনি ভিয়েতনামে আসেন।
২৮ জুন ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন

সাংবাদিক কাজলের জামিন আবেদন খারিজ, ২ দিনের রিমান্ড

ফটোসংবাদিক শফিকুল ইসলাম কাজলকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন ভার্চুয়াল আদালত।
২৮ জুন ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আতিয়ার রহমান নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৮ জুন ২০২০, ০৫:২৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলে এক সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে।
২৮ জুন ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন

করোনা উপসর্গে ওসমানী মেডিকেলের সাইকিয়াট্রির অধ্যাপক ডা. গোপাল শংকরের মৃত্যু

​কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. গোপাল শংকর দে মারা গেছেন। সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৭ জুন ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন

বান্দরবানে গৃহপরিচারিকার মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

বান্দরবান শহরের মধ্যম পাড়ায় গৃহপরিচারিকা রিম্পা পাল (২২) কে নির্যাতনের পর হত্যার অভিযোগ করেছে তার পরিবার। গতকাল শুক্রবার অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৭ জুন ২০২০, ০৪:৫০ অপরাহ্ন