আজ মৃত্যু ৩৪, শনাক্ত ৩৫০৪, পরীক্ষা ১৫১৫৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৬৯৫ জন। একই সময়ে ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৫০৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে দাঁড়াল।
২৭ জুন ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে গ্রামীণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্থানীয়রা

দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাব ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালীর গ্রামীণ সড়কের এখন বেহাল দশা। ইউনিয়ন, উপজেলা ও জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এসব সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
২৭ জুন ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে পাটখেত থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে আমির হোসেন দেওয়ান ওরফে লালন (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পারিল খুয়াইমুড়ি গ্রামের একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৭ জুন ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন

করোনার প্রভাবে সংকুচিত প্রবাসে কর্মসংস্থান

হাজারো অভিবাসী শ্রমিক করোনা মহামারিতে চাকরি হারিয়ে নিদারুণ অর্থ কষ্টে দিন পার করছেন। তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখলেও তাদের কষ্টের দিনগুলোতে সরকারের অবদান একেবারেই সামান্য।
২৭ জুন ২০২০, ০৭:৫১ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ ও সিলেট জেলায় প্রবল বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দুই জেলার অনেকাংশে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল, পানিবন্দি হয়েছেন লক্ষাধিক মানুষ।
২৭ জুন ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে গিয়ে বন্দুকযুদ্ধে সাতকানিয়া যুবলীগ কর্মী মোসাদ্দেক হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল (৩২) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ শনিবার রাত ৩টার দিকে সাতকানিয়া সদরের দক্ষিণে কোতয়াল দীঘির পাড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের হয়।’
২৭ জুন ২০২০, ০৬:০৫ পূর্বাহ্ন

কমলাপুরে বস্তিতে আগুনে পুড়ল ৩০ ঘর

রাজধানীর কমলাপুর এলাকার বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর। গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৭ জুন ২০২০, ০৫:২১ পূর্বাহ্ন

লালমনিরহাটের ২১টি ইউনিয়নে দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি

লালমনিরহাটে জেলার প্রধান দুই নদী তিস্তা ও ধরলাসহ ১০টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আজ শনিবার সকাল থেকে হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সদর উপজেলার শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৭ জুন ২০২০, ০৫:২০ পূর্বাহ্ন

দেশে প্রতি মিনিটে শনাক্ত ২, প্রতি ৩ ঘণ্টায় মৃত্যু ৫

বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত দুই জনের নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি তিন ঘণ্টায় মারা যান পাঁচ জন। গতকাল শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকেই উঠে এসেছে এমন হিসাব।
২৭ জুন ২০২০, ০৪:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আরও ৩০ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে এক সহকারী কমিশনার (ভূমি) সহ নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৯০ জনের করোনা শনাক্ত হলো।
২৬ জুন ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

রানীশংকৈলে আরও দুই শতাধিক বন্যার্ত পরিবার আশ্রয় নিলো শিক্ষা প্রতিষ্ঠানে

ঠাকুরগাঁওয়ে গত বুধবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে আরও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে জেলার রানীশংকৈলে কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
২৬ জুন ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৬ জুন ২০২০, ০৩:২১ অপরাহ্ন

সিলেটে আইসিইউ সুবিধা সাধারণের জন্য দুষ্প্রাপ্য, সামর্থ্যের বাইরে

৭৫ বছর বয়সী সৈয়দ শফিকুল আলম হৃদরোগ এবং জ্বর নিয়ে গত ১১ জুন দিবাগত রাতে ভর্তি হন সিলেটের বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে।
২৬ জুন ২০২০, ০২:৪২ অপরাহ্ন

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে আজ দুপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলোচিত হাকিম ডাকাতের দুই ভাইসহ চার রোহিঙ্গা নিহত হয়েছেন।
২৬ জুন ২০২০, ০২:৩৩ অপরাহ্ন

করোনা মহামারিতে নোয়াখালীর মানুষের পাশে ব্র্যাক

করোনা পরিস্থিতিতে নোয়াখালীর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নানাবিধ সচেতনতামূলক কর্মকাণ্ড পালনে ইতিবাচক ভূমিকা পালন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এখানকার মানুষের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েও পাশে দাঁড়িয়েছে সংস্থাটি।
২৬ জুন ২০২০, ০২:০৪ অপরাহ্ন

স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে দুদক ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে: চেয়ারম্যান

দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে বলে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন।
২৬ জুন ২০২০, ০১:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১২ দশমিক ৯০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
২৬ জুন ২০২০, ০১:৫২ অপরাহ্ন

জুরাছড়ির দুর্গম দুমদুম্যা ইউনিয়নে পৌঁছালো সরকারি খাদ্য সহায়তা

প্রতি বছরের এই সময় রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নে খাদ্য সংকট দেখা দেয়। চলতি করোনা পরিস্থিতিতে সেই সংকট আরও তীব্র হয়েছে। গতকাল ওই ইউনিয়নে দ্বিতীয় দফায় সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
২৬ জুন ২০২০, ০১:২৪ অপরাহ্ন

ঢাবির নিহত শিক্ষার্থী সুমাইয়ার স্বামী ও শ্বশুর ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক হোসাইন এবং শ্বশুর জাকির হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
২৬ জুন ২০২০, ০১:০৫ অপরাহ্ন

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব, ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর

অবশেষে রাঙ্গামাটিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে, এ জেলায় স্থাপিত হচ্ছে করোনার নমুনা পরীক্ষার পিসি আর ল্যাব। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হবে।
২৬ জুন ২০২০, ১২:৩৬ অপরাহ্ন