রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে তিন জন মারা গেছেন।
২৫ জুন ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
কিট সংকটে করোনা টেস্ট ব্যাহত
দেশে যখন প্রতিদিনিই করোনায় আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা বাড়ছে তখন করোনা পরীক্ষায় কিটের স্বল্পতা এই মহামারি নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
২৫ জুন ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিমুল হক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গরুরা ফুলবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুন ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
বিচারক ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন
লালমনিরহাট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুন ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসক মারা গেছেন। তিনি হলেন— ডা. ফিরোজা বেগম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ জুন ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরের আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্বামী মোস্তাক হোসাইন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ জুন ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় সমন্বয়ে জোর দেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর
করোনা মোকাবিলায় চিকিৎসা সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৫ জুন ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৩৯, শনাক্ত ৩৯৪৬, পরীক্ষা ১৭৯৯৯
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৬২১ জন। একই সময়ে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৯৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে দাঁড়াল।
২৫ জুন ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় বিজিবি’র গুলিতে বাংলাদেশি আহত
যশোরের পুটখালী সীমান্তে বিজিবি’র গুলিতে আল আমিন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুন ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করোনা চিকিৎসায় ব্যবহারের সিদ্ধান্ত
রাজধানীর চাঁনখারপুল এলাকায় অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করোনায় আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুন ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
আরও ৩ জনসহ করোনায় মারা গেলেন ৫০ চিকিৎসক, উপসর্গে ৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ঢাকায় দুজন ও চট্টগ্রামে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন অর্ধশত চিকিৎসক।
২৫ জুন ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছে মিজানুর রহমান গুলিবিদ্ধ হন।
২৫ জুন ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন
ডাকাতির সময় নৈশপ্রহরীকে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
ফেনীর দাগনভূঁঞা উপজেলার বেকের বাজারে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে বেকের বাজারের নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতরা। আজ বৃহস্পতিবার ভোরে দাগনভূঁঞার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত মাতুভূঁঞা ইউনিয়নে বেকের বাজারে এ ঘটনা ঘটে।
২৫ জুন ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন
এমপি শহিদকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের আদালতের
মানব ও অর্থপাচার, ভিসা ব্যবসা এবং ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুন ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
করোনাভাইরাস: ফুসফুসে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা
বিশ্বে করোনাভাইরাস থেকে প্রায় ৩৮ লাখেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। সম্প্রতি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।
২৪ জুন ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
করোনা আপডেট: নোয়াখালী, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ীসহ আরও ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই জন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিজ বাড়িতে এক প্রবাসী ও গাজীপুরের শ্রীপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৪ জুন ২০২০, ০৪:২৭ অপরাহ্ন
করোনায় প্রথম বিচারকের মৃত্যু
লালমনিরহাট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার রাত আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
২৪ জুন ২০২০, ০৪:২১ অপরাহ্ন
হজের জন্য জমা দেওয়া টাকা তুলতে আবেদন ১৩ জুলাইয়ের পর
এ বছর হজ পালনের জন্য যারা টাকা জমা দিয়েছেন ১৩ জুলাইয়ের পর তারা টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সরকারি কিংবা বেসরকারি, যেকোনো ব্যবস্থাপনায় টাকা জমা দিয়ে থাকলে, কোনো সার্ভিস চার্জ না কেটেই তা তোলা যাবে বলে আজ এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪ জুন ২০২০, ০৪:১৭ অপরাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালাতে বিশেষ বরাদ্দ চাইবে ইউজিসি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সরকারের কাছে বিশেষ বরাদ্দ চাইবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৪ জুন ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
করাচি উড়োজাহাজ দুর্ঘটনা: ‘করোনা উদ্বেগে’ মনোযোগ হারান পাইলটরা
পাকিস্তানের করাচিতে উড়োজাহাজ দুর্ঘটনার আগে পাইলটরা 'করোনা মহামারি' নিয়ে আলাপে মনোযোগ হারান বলে জানিয়েছেন দেশটির বিমান পরিবহন মন্ত্রী গোলাম সরোয়ার খান।
২৪ জুন ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন