কক্সবাজারের ৩ লাল জোনে ১১ জুলাই পর্যন্ত ছুটি

কক্সবাজারে তিনটি লাল জোনে ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৪ জুন ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু (৪০) নামে এক এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
২৪ জুন ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন

করোনায় চমেক’র সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলামের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ডা. সমিরুল ইসলাম মারা গেছেন।
২৪ জুন ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগে ‘দুর্নীতি’র প্রতিবাদে মানববন্ধন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগে ‘দুর্নীতি’র প্রতিবাদে ও পদ বঞ্চিত প্রার্থীদের প্যানেল নিয়োগের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
২৪ জুন ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

ট্রাক চুরির মামলায় যুবলীগ নেতা আটক

ট্রাক চুরির মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আজ বুধবার সকালে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ জুন ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

মাদারটেকে শায়িত হলেন সাংবাদিক মাশুক চৌধুরী

কবি ও বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
২৪ জুন ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮,৪৮৫.১২ কোটি টাকার বাজেট

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২০২১ অর্থবছরে ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৪ জুন ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৩৭, শনাক্ত ৩৪৬২, পরীক্ষা ১৬৪৩৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৫৮২ জন। একই সময়ে ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ২২ হাজার ৬৬০ জনে দাঁড়াল।
২৪ জুন ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন

৩৫০০ টাকায় মহাখালীর আইসিডিডিআর’বিতে করোনা পরীক্ষা করা যাবে

ঢাকার মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর’বিতে বিশ্ববিখ্যাত ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ রোগের সন্দেহভাজন রোগীদের জন্য আগামী শুক্রবার থেকে নমুনা পরীক্ষা শুরু হবে।
২৪ জুন ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের মৃত্যু

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
২৪ জুন ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

১৭ কার্টন সরকারি ওষুধ-চিকিৎসা সরঞ্জাম উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

লালমনিরহাট শহরের ড্রাইভারপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে সরকারি সিলযুক্ত ১৭টি কার্টন ভর্তি সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ জুন ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন

স্বাস্থ্য বিভাগের ‘মিঠু সিন্ডিকেট’ ভাঙার অনুরোধ জানালেন সংসদ সদস্য একরামুল

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে স্বাস্থ্য বিভাগের ‘মিঠু সিন্ডিকেট’ ভাঙার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
২৪ জুন ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের পাঁচালিয়া এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে দুইটি ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই জন।
২৪ জুন ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও ডিজেলচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
২৪ জুন ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন

দেশে ৬ মাসে ২৮ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা ইউনিসেফের

করোনা মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চিকিৎসাসেবা বঞ্চিত প্রায় ৪ লাখ ৫৯ হাজার মা ও শিশুর জীবন হুমকির মুখে রয়েছে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২৪ জুন ২০২০, ০৪:৪৮ পূর্বাহ্ন

করোনার উপসর্গ নিয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাবিবুর রহমান (৫৩) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৪ জুন ২০২০, ০৪:৩৫ পূর্বাহ্ন

৯০ হাজার টাকায় ধর্ষণ মামলা আপস

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সাত মাস আগের একটি ধর্ষণ মামলা গ্রামের প্রভাবশালী ব্যক্তি ও আইনজীবীর সহায়তায় ৯০ হাজার টাকায় আপস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২৩ জুন ২০২০, ০৪:৫৯ অপরাহ্ন

সীমান্ত সংঘর্ষে ৪০ চীনা সেনা নিহতের খবর নাকচ করল চীন

গালওয়ান সীমান্তে ভারত-চীন সেনা সংঘর্ষে অন্তত ৪০ চীনা সেনা সদস্য নিহত হওয়ার খবরকে প্রত্যাখ্যান করেছে বেইজিং। ভারতীয় কর্মকর্তাদের বরাতে সীমান্ত সংঘর্ষে অন্তত ৪০ জন চীনা সেনা নিহত হওয়ার খবর ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়।
২৩ জুন ২০২০, ০৪:৫২ অপরাহ্ন

করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) এবং মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) মারা গেছেন।
২৩ জুন ২০২০, ০৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এসআইয়ের মৃত্যু

চট্টগ্রাম জেলা পুলিশের এক উপপরিদর্শক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
২৩ জুন ২০২০, ০৪:১৯ অপরাহ্ন