নাটোরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ জুন ২০২০, ১২:১০ অপরাহ্ন
চমেকে করোনার রিপোর্ট দেওয়া বন্ধ, কোথায় পাওয়া যাবে বলছে না কেউ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হঠাৎ করে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট দেওয়া বন্ধ করায় ভোগান্তিতে পড়েছে মানুষ। রিপোর্ট কোথায় কখন পাওয়া যাবে- উত্তর মিলছে না সেটারও।
২২ জুন ২০২০, ১২:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জে আইসিইউ ও পিসিআর ল্যাব চালুর দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) অবিলম্বে আইসিইউ ও পিসিআর ল্যাব চালুর মাধ্যমে নমুনা পরীক্ষা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে নগরবাসী।
২২ জুন ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
‘ভ্যাম্পায়ারের দেশ’ রোমানিয়ার গল্প
আজকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করবো যে দেশটি অনেকের কাছে ‘কান্ট্রি অব ড্রাকুলা’ কিংবা ‘ভ্যাম্পায়ারের দেশ’ নামেও পরিচিত। এটি এমন একটি দেশ যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে।
২২ জুন ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
গ্রেপ্তার এড়াতে পানিতে ঝাঁপ, অসু্স্থ অবস্থায় হাসপাতালে মৃত্যু
গ্রেপ্তার এড়াতে নোয়াখালীর বেগমগঞ্জে পানিতে লাফিয়ে পড়ার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান জমি সংক্রান্ত মামলার আসামি চৌমুহনী আলিফ প্রেসের স্বত্বাধিকারী মোহাম্মদ উল্যাহ (৫২)।
২২ জুন ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক চোরাকারবারি নিহত
সাভারে আশুলিয়ার কবিরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
২২ জুন ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
কাল থেকে ঢাবিতে আবার করোনা পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ল্যাবরেটরিতে কাল থেকে আবার কোভিড-১৯ পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২২ জুন ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার সরবরাহকারীর কারাদণ্ড, দোকানদারদের জরিমানা
বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার দোকানে সরবরাহ করার দায়ে দুই জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় এসব নকল স্যানিটাইজার বিক্রি করার ঘটনায় সাত দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২২ জুন ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
‘হামরা এ্যালা ইলিপ চাই না, হামরা একটা বাঁধ চাই’
‘হামরা এ্যালা ইলিপ চাই না, হামরা একটা বাঁধ চাই। এখানে একটি বাঁধ নির্মাণ করলে হামার কষ্ট দূর হবে। তাহলে হামাক আর বানোত ভাসা নাগবার নয়, আর নদী ভাঙনও হামাক কিছু করবার পাবার নয়।’ গতকাল দ্য ডেইলি স্টারের কাছে এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নদীপাড়ের বাসিন্দা সবুর আলী (৫৬)।
২২ জুন ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
২২ জুন ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
করোনা উপসর্গে আরও ২ ডাক্তারের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় কার্ডিয়াক সার্জন (অবসরপ্রাপ্ত) ডা. সুনীল কুমার সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ায় দন্ত চিকিৎসক ডা. সৈয়দ শাহনেওয়াজ মারা গেছেন।
২২ জুন ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
হৃদরোগে একদিনে ২ ডাক্তারের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ঢাকা ও সিলেটে দুই জন চিকিৎসক মারা গেছেন। তারা হলেন- রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ও প্রখ্যাত ফ্যাকো সার্জন ডা. জাহাঙ্গীর আলম মুকুট এবং সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মো. আব্দুস শহীদ।
২২ জুন ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
পানির নিচে কুয়াকাটা পৌরসভা ভবন
গত কয়েক দিনের অবিরাম বর্ষণে কুয়াকাটা পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অস্থায়ী পৌরভবন, রাস্তা, আবাসিক হোটেল, বাড়িঘরে ২ থেকে ৩ ফুট পানি জমেছে।
২২ জুন ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষার ২২.৩৭ শতাংশ শনাক্ত, মৃত্যু আরও ৩৮
গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৪৮০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৫০২ জন।
২২ জুন ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
নারী ও শিশু নির্যাতন বিরোধী বার্তা প্রচারের জন্যে ধর্ম মন্ত্রণালয়ে এমজেএফের আবেদন
করোনা মহামারির সময় ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু বার্তা প্রচারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এমজেএফ চাইছে ধর্ম মন্ত্রণালয়ের সহায়তায় নারী ও শিশু নির্যাতন বিরোধী প্রচারণায় অংশ নিতে।
২২ জুন ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন
করোনায় মন্দির আঙ্গিনায় সীমাবদ্ধ এবারের রথযাত্রা
শতবছরের রথযাত্রা এবার বের হবে না দেশের মন্দিরগুলো থেকে। মহামারি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ জুন ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার সেবা পাবেন গ্যাস্ট্রোলিভার হাসপাতালে
করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার জন্য অগ্রাধিকার ভিত্তিতে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতালকে নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
২২ জুন ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন শিক্ষাপদ্ধতি চালু করছে ব্র্যাক ইউনিভার্সিটি
দেশে করোনা মহামারিতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড-এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে বিশ্বমানের নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে ব্র্যাক ইউনিভার্সিটি।
২২ জুন ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
এমপি শহিদের থেকে ২৮ কোটি টাকার চেক নেওয়া ব্যক্তিকে খুঁজছে কুয়েতি পুলিশ
মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে তারা পলাতক রয়েছেন। তাদের মধ্যে একজন শহিদের কাছ থেকে প্রায় ২৮ কোটি টাকার (১০ লাখ কুয়েতি দিনার) চেক নিয়েছেন।
২২ জুন ২০২০, ০৬:০৫ পূর্বাহ্ন
করোনায় চট্টগ্রামে আরও এক ডাক্তারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসকের (অবসরপ্রাপ্ত) মৃত্যু হয়েছে। তিনি প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত।
২২ জুন ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন