পদত্যাগ করেননি উপাচার্য, আমরণ অনশনে শাবিপ্রবির শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় এবার আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল ৩টায় উপাচার্যের বাসভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

sust_0.jpg
ছবি: শেখ নাসির/স্টার

এর আগে, আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্যের পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছেলিন আন্দোলনরত শিক্ষার্থীরা।