সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ
চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশ পিছিয়ে পড়ল প্রথমার্ধে। বিরতির পর বল দখলে আধিপত্য করার পাশাপাশি অনেকগুলো কর্নার আদায় করে নিল তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারল না থমাস ডুলির শিষ্যরা। একটানা চাপ ধরে রাখলেও তাদের আক্রমণগুলো বারবার মুখ থুবড়ে পড়ল সিঙ্গাপুরের রক্ষণভাগে গিয়ে। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে ফিফা আসিয়ান কাপের ডিভিশন ওয়ানের 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাস্ত হওয়া আগের ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। সেই তুলনায় এদিন ভালো খেলেছেন হামজা চৌধুরি-মেহেদী হাসান শ্রাবণরা।
বিস্তারিত আসছে...