শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে চবি শিক্ষার্থীদের সংহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। 

একইসঙ্গে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চবি শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২ পর্যন্ত ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, 'যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা এই কর্মসূচি থেকে শাবিপ্রবির শিক্ষার্থীদের সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা অবিলম্বে  উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবি জানাই।'

বিজয়া ভট্টাচার্য্য