৩ মে গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার আশে পাশে গ্যাস সরবরাহ বন্ধ ও রাজধানীর কিছু এলাকায় আগামী ৩ মে গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ শুক্রবার বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

এতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জের ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, গাবতলী, মাজার রোড, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।