অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের মালিক গ্রেপ্তার
স্টার অনলাইন গ্রাফিক্স
অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম কোম্পানির মালিক রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার সকালে ডিএমপির ডেপুটি কমিশনার ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান।