আদালতে আত্মসমর্পণ করতে এসে ফিরে গেছেন স্বাস্থ্যের সাবেক ডিজি

স্টার অনলাইন রিপোর্ট

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় আদালতে আত্মসমর্পণ করতে এসে ফিরে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

আজ মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের জন্য সকাল ১১টার দিকে তিনি আদালতে যান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি আবুল কালাম আজাদ ইমরুল কায়েশের আদালতে গিয়েছিলেন। কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি বা জামিন চাননি।'

তিনি আরও বলেন, 'কেন তিনি আত্মসমর্পণ করেননি বা জামিন চাননি তা জানা যায়নি।'