আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করছেন।

পৃথক শোকবাণীতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।