আড়াইহাজারে ‘জঙ্গি আস্তানা’ থেকে ৩টি আইইডি উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে পুলিশ
নারায়ণগঞ্জের আরাইহাজারে পুলিশের ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানা। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার মিরাবাড়িতে ‘জঙ্গি আস্তানা’ থেকে তিনটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদউজ্জামান রাত ১১টা ১০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা থেকে উদ্ধারের পর আমরা তিনটি শক্তিশালী আইডি নিষ্ক্রিয় করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কর্মকর্তারা এখনো গোপন আস্তানাটিতে অভিযান চালাচ্ছে। অভিযান শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারব।’