ইভ্যালির রাসেল-শামীমা ৩ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আতিকুল ইসলামের আদালত তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে, দুপুরে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম।

গুলশান থানা থেকে দুপুর ২টায় গ্রেপ্তারকৃত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে সিএমএম কোর্টের হাজতখানায় আনা হয়।