এবার টাঙ্গাইলের বিচারককে হুমকির চিঠি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিষয়টি অবহিত করেছেন। আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

সূত্র জানায়, জঙ্গি সংগঠনের নামে গতকাল ডাকযোগে বিচারক খালেদা ইয়াসমিনকে হুমকির চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেকগুলো বড় ধরনের মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই যদি জীবনের মায়া থাকে তবে টাঙ্গাইল থেকে বদলি হয়ে চলে যান। যদি কথা না শোনেন তাহলে আমরা আপনাকে হত্যা করতে বাধ্য হবো।

সঞ্জিত কুমার রায় আরও বলেন, আমরা তার নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন
জয়পুরহাটে বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি