কক্সবাজারে হাতি হত্যা: ১২ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের রামু উপজেলায় হাতির হত্যার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বন আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এ মামলাটি দায়ের করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন আহমেদ। তিনি বলেন, '১২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ২৫ বছর বয়সী হাতিটিকে হত্যা করেছে এবং বাকিরা হাতিটিকে টুকরো টুকরো করে বনের ভেতরেই মাটিচাপা দেয়।'
'এ ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে', যোগ করেন তিনি।
এর আগে, আজ সকালে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়া পালং এলাকা থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়।