কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

 গতকাল মঙ্গলবার রাতে কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার বিজিবি -৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কয়েকজন ইয়াবা চোরাকারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে খবর পায় বিজিবি। এর ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঘুমধুম বিওপিতে কর্মরত বিজিবির টহল দল কাস্টমস মোড়ে অবস্থান নেয়। ৭টার দিকে কয়েকজন ইয়াবা পাচারকারী সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালানো শুরু করে। এ সময় বিজিবি পাল্টা গুলি চালালে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি ওই ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা  উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।