কাদের মির্জার সহযোগী রাসেল ও বাদলের অনুসারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সহযোগী রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, একটি এলজি ও তিনটি কার্তুজ পাওয়া গেছে।

এ ছাড়া, তার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। নজরুল ইসলাম শাহীন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

আজ বুধবার সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে  পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র জানিয়েছে, মুছাপুর ইউনিয়ন থেকে শাহীন ও চরহাজারী ইউনিয়ন থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীনের বিরুদ্ধে পাঁচটি ও রাসেলের বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। দুপুরে তাদের গ্রেপ্তার দেখাতে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।