কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
স্টার ডিজিটাল গ্রাফিক্স
কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ রোববার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ৪ জনকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।
মামলার সূত্রে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মামলার পর অভিযুক্ত ৪ যুবককে গ্রেপ্তার করেছে কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।